
এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছে ভারতের আসাম। গতকাল সোমবার ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার জলপথে আন্তর্জাতিক পণ্যবাহী চালান পাঠানো হয়েছে রাজ্যের ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে। গন্তব্য ঢাকা। এর মধ্য দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ নৌপথে যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম আসামের ডিব্রুগড় থেকে কোনো পণ্য বিদেশি বন্দরের উদ্দেশে পাঠানো হলো। শহরটির নদীবন্দর বা ঘাট বন্ধ হওয়ার প্রায় ৭০ বছর পর এই ঘটনা ঘটল। গতকাল সোমবার ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে ৫৪০ টন মিথানল নিয়ে একটি বার্জ বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বগিবিল থেকে ডিএলবি পাতকাই নামের বার্জটির যাত্রা উদ্বোধন করেন। এটিকে কুশল কুনওয়ার নামের একটি টাগবোট টেনি নিয়ে যাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
ডিব্রুগড় থেকে বাংলাদেশের ঢাকায় মিথানল বহনকারী এই প্রথম পণ্যবাহী নৌযানটি ভারতের ন্যাশনাল ওয়াটারওয়ে-২ বা জাতীয় জলপথ-২ ধরে ব্রহ্মপুত্র নদ দিয়ে এবং এরপর ভারত-বাংলাদেশ প্রটোকল রুট দিয়ে যাবে। আসামের নামরূপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের উৎপাদিত এই মিথানল ঢাকার পানগাও অভ্যন্তরীণ নৌবন্দরে নেওয়া হবে।
বার্জটি ভারতের অংশে ব্রহ্মপুত্র নদ দিয়ে জাতীয় জলপথ-২ ধরে প্রায় ৭৬৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছাবে। এরপর ভারত-বাংলাদেশ প্রটোকল রুট (প্রথমে ব্রহ্মপুত্র হয়ে পরে যমুনা এবং পরে ধলেশ্বরী হয়ে বুড়িগঙ্গা ধরে ঢাকায়) ধরে যাত্রা চালিয়ে যাবে। বোগিবিল, ডিব্রুগড় থেকে ঢাকার পানগাঁও পর্যন্ত জাহাজটির মোট দূরত্ব হবে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘটনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড বাংলাদেশে প্রায় ৫৪০ টন পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছে। সোনোয়াল বলেন, উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ধারাবাহিক মনোযোগের কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
একসময় পূর্ব ভারতের ব্যস্ততম নদীবন্দরগুলোর একটি ছিল ডিব্রুগড়। ১৮৫৬ সালের মধ্যে কলকাতা থেকে সরকারি স্টিমার ডিব্রুগড়ে পৌঁছাত। ১৮৮২ সালে ডিব্রুগড় স্টিমার ঘাট থেকে ডিব্রুগড়-ঢোলাসাদিয়া রেলপথের চলাচল শুরু হয়। ১৯১৩ সালের মধ্যে প্রতিদিন স্টিমার ব্রহ্মপুত্র নদ দিয়ে ডিব্রুগড় পর্যন্ত চলাচল করত। এসব জাহাজে চা, কাঠ ও যাত্রী পরিবহন করা হতো। ১৯৪৭ সালের দেশভাগ এই নৌপথকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে আসামের পণ্য কলকাতায় পৌঁছাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্য দিয়ে যেতে বাধ্য হতো।
এরপর ১৯৫০ সালের ভূমিকম্পে ডিব্রুগড়ের কাছে নদীর তলদেশের গঠনে পরিবর্তন আসে। ১৯৫৪ সালে ডিব্রুগড় ঘাট থেকে নিয়মিত পণ্য বুকিং বন্ধ হয়ে যায়। এরপর ১৯৫৬ সালের ১৫ অক্টোবর ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। এর পেছনে অন্যতম কারণ ছিল চা পরিবহন রেলপথে স্থানান্তরিত হওয়া।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অবৈধভাবে অবস্থান করছিলেন—এমন অভিযোগ এনে ৬০০ জনকে তথাকথিত ‘বাংলাদেশি’ হিসেবে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে আবার ১৫০ জনকে গতকাল সোমবার পশ্চিমবঙ্গে আনা হয়েছে।
১৪ মিনিট আগে
রোমানিয়ার জলসীমার বাইরে কৃষ্ণসাগরে তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ড্রোন হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিকসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দিল্লির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) পিটিআই নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে ঘিরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও প্রদেশটির মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। চলমান তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে কেপি সরকার সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করছে ইসলামাবাদ।
১ ঘণ্টা আগে
পাকিস্তানে আগামী ৮ অক্টোবর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পার্টি বা পিটিআইয়ের বড় সমাবেশের ঘোষণার পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির ‘টি-২০ ম্যাচ’ শুরুর বার্তা এবং সরকারের সঙ্গে দুই দফা আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে...
২ ঘণ্টা আগে