Ajker Patrika

দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­
দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার
প্রতীকী ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্বাঞ্চলীয় প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণীকে তাঁর সহকর্মীরা দলবদ্ধভাবে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার রাতে সংঘটিত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলায় অভিযুক্ত অপর তিন সন্দেহভাজন এখনো পলাতক এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত ব্যক্তিরা প্রীত বিহারের ‘সালতানাত ক্যাফে’-তে একসঙ্গে কাজ করতেন। সোমবার রাতে সেখানে সহকর্মীদের একটি পার্টিতে অংশ নিয়েছিলেন ওই তরুণী।

রাত সাড়ে ১১টায় ক্যাফেটি বন্ধ হয়ে যাওয়ার পরও অভিযুক্তদের একজনের কাছে প্রতিষ্ঠানের চাবি থাকায় তাঁরা ভেতরে অবস্থান করে মদ্যপান ও নাচগান চালিয়ে যান। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাঁরা ক্যাফে থেকে বের হন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন সেখানে উপস্থিত দুই পুরুষ সহকর্মী তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন এবং দলের অন্য সদস্যরা এই অপরাধে তাঁদের সহায়তা করেন।

অভিযোগ পাওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর সংশ্লিষ্ট ধারায় চারজন পুরুষ এবং দুজন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাকি পলাতক অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত