মিয়ানমারে গত শুক্রবার দুপুরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। কাঁপুনি অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত। মিয়ানমারের জান্তা সরকারের বরাতে গতকাল শনিবার বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৩৮৯ জন। রেডক্রসের একজন কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, মধ্য মিয়ানমারের মান্দালয়ে শুধু একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসাবশেষের ভেতরে আটকা পড়েছেন ৯০ জনের বেশি মানুষ।
শুক্রবারের ভূমিকম্পে মান্দালয়ের যেসব ভবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে স্কাই ভিলা কনডোমিনিয়াম ডেভেলপমেন্ট অন্যতম। সেখানে ১২ তলা ভবনের বেশ কয়েকটি একটি অপরটির ওপর চাপা পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে থাকা রেডক্রসের একজন কর্মকর্তা বলেন, ‘স্কাই ভিলা কনডোমিনিয়াম ডেভেলপমেন্ট থেকে নয়জন নিহত ও ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও ৯০ জনের বেশি মানুষ থাকতে পারেন। আমরা এখনও তথ্য সংগ্রহ করছি। কারণ, এখনও লোকজন ভেতরে তাঁদের পরিবারের সদস্যদের নিখোঁজ থাকার তথ্য দিচ্ছেন।’
ভয়াবহ এ ভূমিকম্পের পর মিয়ানমারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, বাঁচার জন্য সেখান থেকেই কাঁদছেন তাঁরা। কিন্তু তাঁদের উদ্ধার করতে কোনো ভারী যন্ত্রপাতি আসেনি। এ জন্য খালি হাতে চলছে উদ্ধারের চেষ্টা।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়। সেখানকার বাসিন্দা ২৫ বছর বয়সী হেতেত মিন রয়টার্সকে জানান, ভূমিকম্পের পর তাঁর ওপর একটি দেয়াল ভেঙে পড়ে। এতে তাঁর শরীরের অর্ধেক চাপা পড়লেও শেষ পর্যন্ত তিনি বেঁচে যান। কিন্তু ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তাঁর দাদি ও দুই চাচা। তিনি হাত দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তাঁর ভাষায়, ‘ধ্বংসস্তূপের পরিমাণ অনেক বেশি। কিন্তু কোনো উদ্ধারকারী দল আমাদের এখানে আসেনি।’ বলতে বলতে কেঁদে ফেলেন হেতেত মিন।
এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন ও রাশিয়া। গতকাল ভোরে চীনের ৩৭ সদস্যের একটি দল ইয়াঙ্গুনে পৌঁছায়। চীনা উদ্ধারকারী দল সঙ্গে এনেছে প্রাণীর অস্তিত্ব শনাক্তকারী যন্ত্র, ড্রোন ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১১ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৪ ঘণ্টা আগে