ভারতের অন্যতম শিল্প গোষ্ঠী রিলায়েন্সের সঙ্গে একীভূত হচ্ছে বিখ্যাত মার্কিন প্রতিষ্ঠান ডিজনি। ৮৫০ কোটি ডলারের বিনিময়ে ডিজনির শেয়ারের বেশির ভাগ অংশই কিনে নিচ্ছে রিলায়েন্স। ভারতের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে এই একীভূতকরণের প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডিজনিকে একীভূত করার মাধ্যমে রিলায়েন্স ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠানে পরিণত হবে। যা সনি, নেটফ্লিক্স ও আমাজনের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই যৌথ উদ্যোগ ভারতের ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য খেলার সম্প্রচার সত্ত্ব উপভোগ করবে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
আগামী ৬ মাসের মধ্যে এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। এই একীভূতকরণের ফলে রিলায়েন্স-ডিজনি হবে ভারতের সবচেয়ে বড় বিনোদন বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
ডিজনি ও রিলায়েন্স দীর্ঘদিন ধরে ভারতে ক্রিকেট খেলার বিনা মূল্যের সম্প্রচার করে ব্যাপক সাবস্ক্রাইবার পেয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আইপিএল, টি-২০ বিশ্বকাপের ম্যাচের টিভি ও অন্যান্য সম্প্রচার সত্ত্ব কেনার জন্য এই প্রতিষ্ঠান দুটি অন্তত ৯৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে। ক্রিকেটের পাশাপাশি এই একীভূত প্রতিষ্ঠানটি ভারতে উইম্বলডন, মোটোজিপি, ইংলিশ প্রিমিয়ার লিগের সম্প্রচার সত্ত্বও কিনে নিতে পারে।
সিএনবিসি-টিভি ১৮ নিউজ চ্যানেলকে আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘কমপ্লিট সার্কেলের’ ব্যবস্থাপনা অংশীদার গুরমিত চাড্ডা বলেন, এই চুক্তি এক বিশাল ডিজিটাল বিনোদন জায়ান্ট তৈরি করেছে।
তাদের ব্যাপক কনটেন্ট আছে এবং তাদের প্রযুক্তিগত ক্ষমতা সুপরিচিত। এসব কনটেন্ট বিতরণের ক্ষেত্র তাদের নাগালের মধ্যেই।

কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অদূরে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারী সন্ন্যাসী ও রাজনৈতিক কর্মীরা। পুলিশ তাঁদের আটকে দিলে সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়...
৯ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ ৫৫ জন মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে দীর্ঘ ৩৭ দিন পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। হিমালয়ের ল্যাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে
১০ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইসলামাবাদ। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে...
১১ ঘণ্টা আগে
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
১৩ ঘণ্টা আগে