
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও রাশিয়া বৃহস্পতিবার ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগর অঞ্চলে যৌথ নৌমহড়া পরিচালনা করবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ জানায়, মহড়ার মূল লক্ষ্য হচ্ছে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার এবং টেকসই সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি। ইরানি নৌবাহিনীর এক কমান্ডারের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলেছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই ধরনের সমন্বিত সামরিক মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর একদিন আগে ইরান ঘোষণা দেয়, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে তারা কৌশলগত হরমুজ প্রণালির কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রেখেছে। একই সময়ে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই জলপথে সামরিক মহড়া চালায়। তবে আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’–এর তথ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ওই এলাকায় স্বাভাবিক নৌচলাচলের চিত্র দেখা গেছে। প্রণালিটি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে তেহরানের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদক দেশগুলোর সঙ্গে বৈশ্বিক বাজারের সংযোগ স্থাপন করে। ফলে এই জলপথে যেকোনো অস্থিরতা বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও উত্তেজনা কমেনি। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, সমঝোতা না হলে তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তাদের প্রতিবেদনে বলা হয়—সম্ভাব্য সামরিক অভিযান কয়েক সপ্তাহব্যাপী পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে এবং এতে ইসরায়েলের অংশগ্রহণও থাকতে পারে।
তবে আলোচনার ক্ষেত্রেও কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে। জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, যদিও কয়েকটি ‘লাল দাগ’ এখনো বহাল রয়েছে। এসবের মধ্যে রয়েছে—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সম্ভাব্য চুক্তির জন্য একটি সাধারণ নীতিগত কাঠামোয় দুই পক্ষ একমত হয়েছে এবং শিগগিরই খসড়া প্রণয়ন শুরু হবে। তিনি বলেন, ‘পরিবেশ আগের চেয়ে গঠনমূলক ছিল। তবে মতপার্থক্য দূর করতে সময় লাগবে।’
এই প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভারতের নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি বেধড়ক লাঠিপেটা ও মারমুখী আচরণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ (সুয়োমোটো) নিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘বর্বরতার’ অভিযোগ এনে করা জরুরি শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলেছেন,
১ ঘণ্টা আগে
তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। দিনজুড়ে বিরোধী দলের ধর্না, নেতা-কর্মীদের আটক এবং সরকার-বিরোধী পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের
৪ ঘণ্টা আগে
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে সেই পরিস্থিতির জন্য সামরিক অভিযান পরিকল্পনা করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সংঘাতের বাইরে থাকছে এবং শিগগিরই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিন ইসরায়েলি সূত্র।
৫ ঘণ্টা আগে