২০১১ সালে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে আল-কায়েদার নেতৃত্ব দিয়ে আসছিলেন আয়মান আল-জাওয়াহিরি। স্বভাবতই জাওয়াহিরির মৃত্যুতে নেতৃত্বের তীব্র সংকটের মুখোমুখি সন্ত্রাসী সংগঠনটি। উদ্ভূত পরিস্থিতিতে কে হবেন পরবর্তী প্রধান, তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা।
মিডল ইস্ট ইনস্টিটিউটের বরাতে এনডিটিভি জানায়, আল-কায়েদার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মিশরীয় সেনা কর্মকর্তা সাইফ আল-আদেলই সম্ভবত সংগঠনটির নেতৃত্ব দেবেন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, ১৯৮০ সালে ‘মকতব আল খিদমতের’ মতো সন্ত্রাসী সংগঠনে প্রথম যুক্ত হন আদেল। ইজিপশিয়ান ইসলামিক জিহাদ সংগঠনেও ছিল তাঁর নাম। ওই সংগঠনে থাকাকালীন ওসামা বিন লাদেন ও আয়মান আল জওয়াহিরির সঙ্গে আলাপ হয় আদেলের।
সাইফ আল-আদেল একটা সময় ওসামা বিন লাদেনের নিরাপত্তাপ্রধান ছিলেন। ২০০১ সাল থেকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। তাঁর সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয় এফবিআই। সংস্থার পেজে আদেল সম্পর্কে বলা হয়েছে, হত্যাকাণ্ড, মার্কিন নাগরিকদের হত্যা, যুক্তরাষ্ট্রের ভবন ও সম্পত্তি ধ্বংস এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগে তাঁকে খোঁজা হচ্ছে।
৬০ বছর বয়সী সাবেক এই মিশরীয় সেনা কর্মকর্তা অনেক আগে থেকেই মার্কিন বাহিনীর নজরে। ১৯৯৩ সালে আদেলের বয়স যখন ৩০ বছর, তখন তাঁর তত্ত্বাবধানে ‘ব্ল্যাক হক ডাউন’-এর মতো হামলার ঘটনা ঘটে, যেখানে নৃশংসভাবে ১৮ মার্কিন সেনাকে হত্যা করা হয়েছিল। আল-কায়েদায় নাম লেখানোর পর থেকে ধীরে ধীরে সংগঠনে অবস্থান গড়েন আদেল। ২০১১ সালে লাদেনের মৃত্যুর পর সংগঠনে গুরুত্ব বাড়তে থাকে তাঁর। মূলত সংগঠনের অন্যতম কৌশলী হয়ে ওঠেন তিনি।
বিভিন্ন সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ইরানে রয়েছেন সাইফ আল-আদেল। আর ইরানে অবস্থানই তাঁর আল-কায়েদার নেতৃত্বে বসার একমাত্র বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে সক্রিয়ভাবে কাজ করছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, কয়েকটি দেশের অংশগ্রহণে এই উদ্যোগ এগিয়ে চলছে। তাঁর আশা, সম্ভাব্য এই নিরাপত্তা চুক্তি ভবিষ্যতে একটি বিস্তৃত শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে...
৪২ মিনিট আগে
ভারতের রাজনীতিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে। এরপরেই পাটনার বাঁকিপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বিজেপি শিবিরে। কারণ এই নির্বাচন এখন বিজেপির মর্যাদার লড়াই, জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের রাজনৈতিক প্রভাবের পরীক্ষা...
৩ ঘণ্টা আগে
শিখ সাম্রাজ্যের শেষ মহারাজা দুলীপ সিংহের জীবন ছিল রাজকীয় ঐতিহ্য, নির্বাসন, পরিচয়ের সংকট এবং মানবিকতার এক অনন্য উপাখ্যান। মাত্র পাঁচ বছর বয়সে তিনি উত্তরাধিকারসূত্রে শিখ মহারাজার উপাধি পেলেও ১৮৪৯ সালে ব্রিটিশদের হাতে শিখ সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার পর তাঁকে নির্বাসনে পাঠানো হয় ব্রিটেনে।
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে দুটি মসজিদ, বেশ কিছু গাড়ি ও কৃষিজমিতে ইসরায়েলি বসতকারীরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই ঘটনায় অঞ্চলটিতে চলমান উত্তেজনা আরও বেড়েছে। পশ্চিমতীরের তাল গ্রামের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটল ইসরায়েলি বসতকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই
৪ ঘণ্টা আগে