মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে ইরানের বন্দরগুলোতে আবারও অবরোধ (ব্লকেড) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এ ঘোষণা এমন এক সময়ে এল, যখন টানা তৃতীয় রাতেও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং পাল্টা হামলা চালিয়েছে তেহরান।
স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব, আর আগামীকালও একইভাবে আঘাত করব।’ পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ নামে পরিচিত হবে এবং এই জলপথ দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করবে।
তিনি আরও বলেন, ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করা হলেও ‘অন্যান্য সব দেশ ন্যায্য ও উন্মুক্তভাবে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে।’ মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আজ মঙ্গলবার গ্রিনউইচ সময় রাত ৮টা বা বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে হরমুজ প্রণালীসংলগ্ন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ কার্যকর করা হবে।
ইরানের বন্দর অবরোধের ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতেও দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে উপকূলীয় বুশেহর ও বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, এই অভিযানের উদ্দেশ্য ছিল ‘বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া।’
ট্রাম্প হামলার মধ্যেও বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব। তবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তথ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালীতে দুটি জাহাজে হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন।
মার্কিন হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (রেভল্যুশনারি গার্ডস) ঘোষণা করে, তারা বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এ ছাড়া জর্ডান জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর আগে সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ডস ঘোষণা করেছিল, তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও ওমানেও হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা এমন সময় এসেছে, যখন এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় মাত্রার হামলা-পাল্টা হামলা চলছে। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীতে চলাচলে বাধা দিতে শুরু করলে ওয়াশিংটন তেহরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে। পরে জুনে উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর পর সেই বিধিনিষেধ শিথিল করা হয়।
হোয়াইট হাউস এএফপিকে নিশ্চিত করেছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়েছে। এর ফলে কংগ্রেসের অতিরিক্ত অনুমোদন ছাড়াই পেন্টাগন আরও ৬০ দিন ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করতে পারবে।

প্রথমবারের মতো জাপান একজন নারী প্রধানমন্ত্রী পেয়েছে, কিন্তু একই সময়ে দেশটির রাজতন্ত্রে সম্রাট হয়ে উঠবেন একজন নারী—এমন সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজতন্ত্র হিসেবে পরিচিত জাপানের ‘ক্রিস্যানথিমাম থ্রোন’ বা সম্রাটের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে এখন গভীর সংকট দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সানা বিমানবন্দরে সৌদি হামলার পর হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
৩৪ মিনিট আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কার্গো জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন।
১ ঘণ্টা আগে
আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল ঘোষিত ১৯৩ জনকে গত দুই বছরে বাংলাদেশে 'পুশ ব্যাক' করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। একই দিনে নাগরিকত্ব নির্ধারণে ন্যায্য প্রক্রিয়ার ওপর জোর দিয়ে ২৭টি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
৩ ঘণ্টা আগে