
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার ইঙ্গিত দিয়েছেন, গাজায় ‘শিগগির’ একটি সমঝোতা হতে পারে। এই সমঝোতার মূল লক্ষ্য হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তির ব্যবস্থা করা। এর আগে, তিনি ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীকে তাঁর কথায় দেওয়া ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সফর শেষে ওয়াশিংটনে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, বিমানে বসেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাধানের চেষ্টা করছি, যা খুব ভালো হতে পারে। শিগগিরই আপনারা এটা সম্পর্কে শুনতে পাবেন। আমরা চাই এটি শেষ হোক, জিম্মিরা ফিরে আসুক।’ তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে, রোববারই ট্রাম্প সতর্ক করে বলেন, হামাসকে তিনি যে শর্ত দিয়েছেন, তা মেনে নিতে হবে। যদিও তিনি নির্দিষ্ট কোনো শর্ত প্রকাশ করেননি। ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে। এখন সময় এসেছে হামাসেরও মানার। হামাসকে আমি পরিণতির ব্যাপারে সতর্ক করেছি। এটা আমার চূড়ান্ত সতর্কবার্তা, এর পর আর কোনো সতর্কবার্তা দেওয়া হবে না।’
পরে হামাস জানায়, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে, যা নিয়ে আলোচনা চলছে। তবে সম্ভাব্য কোনো চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামাস তাদের বিবৃতিতে আবারও জানায়, তারা সব জিম্মি মুক্তির বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এর বিনিময়ে তাদের দাবি হলো যুদ্ধ বন্ধের সুস্পষ্ট ঘোষণা এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন, সব জিম্মিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমরা সবাইকে ফিরিয়ে আনতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, কেউ হয়তো ইতিমধ্যে মারা গেছেন, তবে লক্ষ্য হবে অন্তত তাদের মরদেহ ফিরিয়ে আনা।
শনিবার ইসরায়েলের এন ১২ নিউজ জানিয়েছিল, ট্রাম্প হামাসকে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম দিনেই হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলে কারাবন্দী হাজারো ফিলিস্তিনি মুক্তি পাবে এবং যুদ্ধবিরতির সময় যুদ্ধের অবসান নিয়ে আলোচনা চলবে।
এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবকে ‘গুরুত্ব দিয়ে বিবেচনা করছে’। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

জেরুজালেমে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ কমপ্লেক্স ইসরায়েলের দখলে চলে যাওয়ার ‘আসন্ন’ আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জর্ডান। এই পরিস্থিতিতে আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বুধবার (৫ আগস্ট) একটি জরুরি বৈঠক আহ্বান করেছে দেশটি।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতির মুখে রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্
৮ ঘণ্টা আগে
ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক নজিরবিহীন আত্মহত্যা-সংকট দেখা দিয়েছে। গত অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর অধীনস্থ দপ্তরগুলোতে (এসপিএম) দুই কর্মকর্তার আত্মহত্যা, দুজনের আত্মহত্যার চেষ্টা ও একজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগে
নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত মিডিয়া অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। একই সঙ্গে ওই অনুষ্ঠানে কোনো মতামত বা বক্তব্য প্রকাশ করা হলে এর দায়ও ভারত সরকার নেবে না বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি।
১১ ঘণ্টা আগে