
টানা চার দিন উদ্ধার অভিযানের পর টাইটানিকের কাছেই কোনো ভারী বস্তুর ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধার কর্মীরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মার্কিন কোস্টগার্ডের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন, দ্য টেলিগ্রাফসহ একাধিক পশ্চিমা গণমাধ্যম।
মার্কিন কোস্ট গার্ড তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, একটি স্বয়ংক্রিয় অনুসন্ধান যন্ত্রের সাহায্যে ডুবে থাকা টাইটানিকের কাছেই নতুন কতগুলো ধ্বংসাবশেষের টুকরো পাওয়া গেছে। ধ্বংসাবশেষের ওই এলাকাটি এখন খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
স্বয়ংক্রিয় অনুসন্ধান যন্ত্রটির বিষয়ে এর আগে উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেছিলেন, সমুদ্রের যে এলাকাটির বরাবর ডুবোযানটি রওনা করেছিল সেই বরাবরে অনুসন্ধান চালাচ্ছে যন্ত্রটি।
তিনি জানিয়েছিলেন, স্বয়ংক্রিয় যন্ত্রটির অনুসন্ধান এবং উদ্ধার উভয় ক্ষমতাই রয়েছে।
গত রোববার সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮০০ মিটার গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রওনা হয়েছিলেন পর্যটকেরা। তবে রওনা করার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যেই মূল জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের বহন করা ওই ডুবোযানটির। এ অবস্থায় দলটিকে খুঁজে বের করতে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ডুবোযানটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল তা নিয়ে বড়জোর ১০০ ঘণ্টা চলতে পারবেন পর্যটকেরা। এই সময় পার হয়ে গেলে নিশ্চিতভাবেই মৃত্যুর মুখোমুখি হবেন তাঁরা।
উদ্ধার অভিযান নিয়ে সরাসরি সম্প্রচার করা পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, ধ্বংস না হয়ে থাকলেও ডুবোযানটি নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে এসে সম্ভবত অক্সিজেনের মজুত প্রায় শেষ হয়ে গেছে।
ডুবোযানটিতে ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নারগেলেটসহ পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। আর ডুবোযানটিতে পাইলট হিসেবে ছিলেন ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী স্টকশন রাশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২৪ মিনিট আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন মানববিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটক করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামরিক অভিযানে পানির নিচে ব্যবহৃত ড্রোন কীভাবে কাজে লাগানো হচ্ছে, তার একটি বিরল চি
১ ঘণ্টা আগে
ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩ ঘণ্টা আগে