
ইরান ইস্যুতে নিজের ঘন ঘন অবস্থান পরিবর্তন নিয়ে ওঠা সমালোচনাকে পাত্তাই দিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাঠপর্যায়ের বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অবস্থানও পরিবর্তিত হয় উল্লেখ করে তিনি বলেছেন, এটিই তাঁর স্বাভাবিক বৈশিষ্ট্য। তিনি এমনই।
নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ওরা যদি বিভ্রান্ত থাকে তবে সেটা ভালো এবং ইরানিরা এখনো বিভ্রান্ত।’
নিজের এই পরিবর্তনশীল আচরণের ব্যাখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আসলে এরকমই। এটা হয়। আমি হয়তো এখন এখান থেকে যাওয়ার সময় আপনাকে একটা কথা বললাম, কিন্তু এর ঠিক ২০ মিনিট পর ওভাল অফিসে গিয়ে বুঝতে পারলাম যে, আমার দেওয়া জবাবটি এখন ভুল। এটাই বাস্তবতা, এভাবেই সবকিছু বদলে যায়।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর বিষয়টিকে একটি সুচিন্তিত ও পরিকল্পিত সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত বিলম্বিত করার কোনো সুযোগ আমার হাতে ছিল না। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি তখন ওই পদক্ষেপ না নিতাম, তবে তাদের হাতে আজ পারমাণবিক অস্ত্র থাকত।’
ইরানের ওপর চালানো এই অতর্কিত হামলাকে একটি প্রয়োজনীয় ‘অভিযান’ হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘এই হামলার ফলেই তারা এখন আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারছে না এবং এর ফলে সামনে আরও অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে।’

আদেশ অনুযায়ী—তিনি সিডনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না,২২ বছর বয়সী রাজকুমারীর বিষয়ে অনলাইনে অনুসন্ধান চালাতে পারবেন না এবং তাঁর বা তাঁর পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না।
১২ মিনিট আগে
এ ঘটনায় আহত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই লাইবেরিয়া, নাইজেরিয়া, মোজাম্বিক ও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি...
২ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত গত এক সপ্তাহে নাটকীয় মোড় নিয়েছে। একদিকে যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার উদ্যোগ, অন্যদিকে নতুন করে সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২ ঘণ্টা আগে
আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘোষণা দেওয়া হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন দিক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসসহ এর সব সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হলো...
৩ ঘণ্টা আগে