বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতা গত কয়েক দশকে বেড়েছে। এতে করে সংকটে পড়েছে সাধারণ মানুষ। বিশ্বজুড়েই বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি গতকাল বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চরম দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের ১১০টি কোটি মানুষ।
ইউএনডিপি ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড প্রোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই) যৌথভাবে এই গবেষণা করেছে। এতে বলা হয়েছে, ২০২৩ সাল ছিল যুদ্ধের বছর। এই বছর যতগুলো দেশ যুদ্ধ-সংঘাতের মধ্য দিয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও এমন পরিস্থিতি দেখা যায়নি।
ইউএনডিপি এবং ওপিএইচআই ২০১০ সাল থেকে দারিদ্র্যের সূচক প্রকাশ করে থাকে। এ জন্য ১১২টি দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই দেশগুলোর মোট জনসংখ্যা ৬৩০ কোটি। আর এই গবেষণার জন্য বেশ কিছু সূচক ব্যবহার করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে বাসস্থানের সংখ্যা, বিদ্যুৎ সুবিধা, স্যানিটেশন, ভোজ্যতেল, পুষ্টি ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি।
নতুন এই গবেষণা প্রতিবেদন প্রসঙ্গে ইউএনডিপির মুখ্য পরিসংখ্যানবিদ ইয়ানচুন ঝ্যাং বলেন, ২০২৪ সালের বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) থেকে এই চিত্র পাওয়া যাচ্ছে, ১১০ কোটি মানুষ এখন চরম দারিদ্র্যের বিভিন্ন স্তরে রয়েছে। এ ছাড়া ৪৫ কোটি ৫০ লাখ মানুষ এখন যুদ্ধ ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধ ও সংঘাতময় দেশগুলোয় দরিদ্র মানুষেরা মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এতে করে তারা আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়ছে।
এই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালে ১১০টি দেশের প্রায় ৬১০ কোটি জনসংখ্যার মধ্যে ১১০ কোটি মানুষ চরম এবং বহুমাত্রিক দারিদ্র্যের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই ৬১০ কোটি মানুষের মধ্যে এমন ৫৮ কোটি শিশু রয়েছে, যারা চরম দরিদ্র। অর্থাৎ বিশ্বের মোট শিশুর প্রায় ২৮ শতাংশ শিশু এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে গত বছর। আর প্রাপ্তবয়স্কদের এই সংখ্যা ১৩ দশমিক ৫০ শতাংশ।
ইউএনডিপি এবং ওপিএইচআই গতকাল এই প্রতিবেদনে আরও উল্লেখ করে, সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। প্রায় ৮৩ শতাংশ অতি দরিদ্র মানুষের বসবাস এসব এলাকায়। এই চিত্র তুলে ধরে ওপিএইচআইয়ের পরিচালক সাবিনা আলকির বলেন, দারিদ্র্য কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে যুদ্ধ, সংঘাত। তিনি আরও বলেন, ‘এই যে চিত্র উঠে এসেছে, তা সহজেই বোধগম্য। তবে আমাদের কাছে সবচেয়ে বেদানাদায়ক যে চিত্রটা উঠে এসেছে, সেটা হলো একটি শালীন বা ভদ্রোচিত জীবনযাপন এবং নিজেদের জীবনের নিরাপত্তা খুঁজছে এমন মানুষের সংখ্যা ৪৫ কোটি।’
ওপিএইচআইয়ের এই পরিচালক আরও বলেন, বিশ্বজুড়ে দারিদ্র্য শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি অনিবার্য চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই চিত্র।
কোন দেশে কী পরিমাণ মানুষ চরম দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছে, তারও একটি চিত্র উঠে এসেছে এই গবেষণায়। এতে বলা হয়েছে, সবচেয়ে বেশি চরম দরিদ্র মানুষের বসবাস ভারতে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি মানুষই চরম দরিদ্র। এরপরই যেসব দেশের নাম উঠে এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো। ভারত ও এই চার দেশ মিলিয়েই চরম দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৫০ কোটি।

জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
চলতি বছরের ২ এপ্রিল। ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর পরপরই ইতিহাসের অন্যতম বৃহত্তম অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কাঁধে বহনযোগ্য একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়।
৪৪ মিনিট আগে
স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা আজ সোমবার এক বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের হামলার আগে ও পরে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে সরবরাহ করেছিল বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ ঘণ্টা আগে