উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে আসা একটি বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার কক্ষে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। গত বৃহস্পতিবার আলজেরিয়ার ওরান থেকে এয়ার আলজেরির একটি বিমান প্যারিসের ওরলি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিমানের কারিগরি পরীক্ষার সময় ওই ব্যক্তিকে ল্যান্ডিং গিয়ার কক্ষে জীবিত অবস্থায় পাওয়া যায়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিমানবন্দরের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, আড়াই ঘণ্টার বিমানযাত্রা শেষে তাঁকে জীবিত উদ্ধার করা গেলেও হাইপোথার্মিয়ার কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারের পর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হচ্ছে, উদ্ধার করা ব্যক্তির বয়স ২০ বছর হবে। তবে তাঁর সঙ্গে কোনো পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বাণিজ্যিক বিমানগুলো ৩০ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করে, যেখানে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে আসে। ল্যান্ডিং গিয়ার কক্ষে অক্সিজেনস্বল্পতা ও তীব্র ঠান্ডার কারণে সেখানে কারও বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, ১৯৪৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৩২ জন বাণিজ্যিক বিমানের ল্যান্ডিং গিয়ার কক্ষে ভ্রমণ করার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে মৃত্যুর হার শতকরা ৭৭ শতাংশ।
এর আগে চলতি বছরের এপ্রিলে আমস্টারডামের সিপোল বিমানবন্দরে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ফ্লাইটটি প্রথমে নাইজেরিয়া থেকে টরন্টো হয়ে আমস্টারডামে পৌঁছায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
১ ঘণ্টা আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৪ ঘণ্টা আগে