
আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা ইসরায়েলি অবৈধ বসতিগুলোর উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপের ১১টি দেশ ও কানাডা। গতকাল মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন।
যৌথ বিবৃতিতে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই অবৈধ বসতিগুলোর সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য সীমিত বা বন্ধে জাতীয় উদ্যোগ ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে।
যৌথ ঘোষণায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো উল্লেখ করেন, এই ১২টি দেশ নিজ নিজ জাতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জাতীয় বাণিজ্য বিধিনিষেধ বাস্তবায়নের উদ্যোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতিমধ্যে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও বেলজিয়াম এ বিষয়ে কার্যকর আইনি পদক্ষেপ নিয়েছে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা অবৈধ বসতি থেকে আসা পণ্যের বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ করার লক্ষ্যে নিজ নিজ দেশে জাতীয় আইন ও প্রস্তাবনা পাসের পরিকল্পনা ব্যক্ত করেছে।
বিবৃতিতে পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে চরম হুমকির মুখে ফেলছে। বর্তমানে পশ্চিম তীরের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং সেখানে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বসতি সম্প্রসারণ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে, বহুল বিতর্কিত ‘ই-১’ বসতি প্রকল্পে নতুন করে টেন্ডার আহ্বানের মতো সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে পশ্চিমা জোটের এই দেশগুলো ফিলিস্তিনি ভূখণ্ড দখল, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জমি অধিগ্রহণ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তারা ইসরায়েলকে অবিলম্বে অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করা, বেসামরিক প্রশাসনিক ক্ষমতা খর্ব করা ও সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের উপযুক্ত বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২২ মিনিট আগে
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালাওয়ান প্রদেশের করোন অভিমুখে যাওয়ার পথে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৮৬ জন নিখোঁজ রয়েছেন। ম্যানিলা থেকে ছেড়ে আসা ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী ছিলেন।
১ ঘণ্টা আগে
রাতভর ইরানের চালানো হামলায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন হিসাব বলছে, অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
২ ঘণ্টা আগে
রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগে