
চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে নিজেদের সুরক্ষায় অতিরিক্ত ৪ হাজার কোটি ডলারের একটি প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে তাইওয়ান। আজ বুধবার (২৬ নভেম্বর) এই ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট লাই চিংতে বলেন, ‘ইতিহাসে প্রমাণ আছে, আগ্রাসনের মুখে আপস করার চেষ্টা কেবল ‘‘দাসত্ব’’ নিয়ে আসে। তাই জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপসের সুযোগ নেই। সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল মূল্যবোধই আমাদের জাতির ভিত্তি।’
এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে লাই চিংতে প্রথম এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি বলেন, তাইওয়ান নিজেদের আত্মরক্ষায় এই পরিকল্পনা করছে।
লাই চিংতে স্পষ্ট করে বলেন, ‘আমাদের এই সংগ্রাম নিছক আদর্শগত বিতর্ক বা ‘‘একত্রীকরণ বনাম স্বাধীনতা’’ নিয়ে বিরোধ নয়, বরং এটি চীনের হাত থেকে ‘‘গণতান্ত্রিক তাইওয়ানকে রক্ষা করার লড়াই’’।
প্রসঙ্গত, চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে। গত পাঁচ বছর ধরে তাদের এই দাবি প্রতিষ্ঠার জন্য দেশটি তাইওয়ানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়ে চলেছে। অন্যদিকে তাইওয়ান বলছে, তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের।
বেইজিংয়ে চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র পেং কিংজেন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তাইওয়ান ‘বহিরাগত শক্তি’ দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
পেং কিংজেন সাংবাদিকদের বলেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনীতির বিকাশে ব্যবহার করা যেতে পারে—এমন তহবিল তারা অস্ত্র কেনার জন্য ও বাহ্যিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে নষ্ট করছে। এটি কেবল তাইওয়ানকে বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে গত আগস্টে ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশে উন্নীত করার আশা প্রকাশ করেছিলেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য তাইওয়ান সরকার প্রতিরক্ষা ব্যয় ৯৪৯ দশমিক ৫ বিলিয়ন তাইওয়ান ডলার (৩০.৩ বিলিয়ন মার্কিন ডলার) নির্ধারণ করেছে, যা জিডিপির ৩ দশমিক ৩২ শতাংশ হবে। ২০০৯ সালের পর এই প্রথম দেশটিতে প্রতিরক্ষা ব্যয় ৩ শতাংশের মাত্রা অতিক্রম করতে চলেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চলতি মাসে তাইওয়ানের জন্য ৩৩০ মিলিয়ন ডলারের একটি অস্ত্র বিক্রির প্যাকেজ অনুমোদন করেছেন ট্রাম্প, যার মধ্যে যুদ্ধবিমান ও অন্যান্য বিমানের যন্ত্রাংশ রয়েছে।
ওয়াশিংটন পোস্টের কলামে লাই চিংতে আরও লিখেছিলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি অর্জনের জন্য ট্রাম্প প্রশাসনের উদ্যোগের কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় আরও নিরাপদ।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপির জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
২২ মিনিট আগে
আল জাজিরা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আজ দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ান আরব আর্মির ইউনিটগুলো আল-তানফ ঘাঁটি ও এর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ইউনিটগুলো নিকটবর্তী সিরিয়া-ইরাক-জর্ডান সীমান্তজুড়ে মোতায়েন শুরু করেছে। আগামী কয়েক দিনের...
১৭ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে দেশটির সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। আদালত নিযুক্ত ‘আমিকাস কিউরি’ (আইনি সহায়তাকারী) ব্যারিস্টার সালমান সাফদার গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে
১৮ ঘণ্টা আগে
ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) জন্য ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার। প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির এই চুক্তি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয় হিসেবে বিবেচিত হচ্ছে।
২০ ঘণ্টা আগে