
আফ্রিকার দেশ গ্যাবনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন অভ্যুত্থানকারীদের নেতা জেনারেল ব্রিস ক্লোথায়ার ওলিগুই এনগুয়েমা। অভ্যুত্থানকারী গোষ্ঠীর মুখপাত্র কর্নেল উলরিখ মানফুম্বি মানফুম্বি গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ৩০ আগস্ট গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এই অজুহাত দেখিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেদিনই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয়। পরে গ্যাবনের নির্বাচিত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে গৃহবন্দী করে সেনাবাহিনী। এর মধ্য দিয়ে দেশটিতে বঙ্গো পরিবারের টানা ৫৬ বছরের শাসনের অবসান হয়েছে।
কর্নেল উলরিখ মানফুম্বি মানফুম্বি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ এবং দেশের বাইরে যত প্রতিশ্রুতি দিয়েছে তা পরিপূর্ণভাবে পালন করবে। পাশাপাশি অন্তর্বর্তী সব প্রতিষ্ঠানকে সমুন্নত রাখবে। তিনি আরও বলেন, ‘আগামী সোমবার সাংবিধানিক আদালতে জেনারেল ব্রিস ক্লোথায়ার ওলিগুই এনগুয়েমার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’
এদিকে, অভ্যুত্থানের জেরে গ্যাবনের সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদ এই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে অতি দ্রুত গ্যাবনের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত সাংবিধানিক বিধিব্যবস্থা পুনঃস্থাপিত না হয়, ততক্ষণ পর্যন্ত সদস্যপদ স্থগিত থাকবে বলেও জানানো হয়।
এনগুয়েমা গ্যাবনের সবচেয়ে শক্তিশালী বাহিনী গ্যাবনিজ রিপাবলিকান গার্ডের কমান্ডার। তিনি গৃহবন্দী প্রেসিডেন্ট আলী বঙ্গোর গোত্রের সদস্য ও তাঁর দূর সম্পর্কীয় ভাই। তাঁর বাবা ছিলেন গ্যাবনের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা। বাবার পদাঙ্ক অনুসরণ করে ভর্তি হন সেনাবাহিনীতে। প্রশিক্ষণ নেন মরক্কোর রয়্যাল মিলিটারি একাডেমি অব মেকনেসে। সামরিক বাহিনীতে প্রবেশের পর তিনি আলী বঙ্গোর বাবা এবং গ্যাবনের তৎকালীন প্রেসিডেন্ট ওমর বঙ্গোর সামরিক সহযোগী ছিলেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে