গত মাসের মাঝামাঝিতে দুর্ধর্ষ সিরিয়াল কিলার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছিল কেনিয়ার পুলিশ। একটি আবর্জনা ফেলার স্থানে অন্তত ৯ জন নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ আবিষ্কারের পর কলিন্স জোমাইসি খালুসা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। কিন্তু আটক হওয়ার এক মাস যেতে না যেতেই পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন খালুসা। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবির একটি পুলিশ হেফাজতখানা থেকে পালাতে সক্ষম হন খালুসা। এর আগে সন্দেহভাজন খুনি হিসেবে আটকের পর ২ বছরের মধ্যে ৪২ নারীকে হত্যার কথা স্বীকার করেছিলেন তিনি।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর হওয়ার আগেই কোনো এক সময় ইরিত্রিয়ার ১২ জন অবৈধ অভিবাসীকে সঙ্গে নিয়ে অস্থায়ী জেলখানা থেকে পালান খালুসা। ভোর ৫টার দিকে বন্দীদের সকালের নাশতা দিতে প্রহরীরা রুটিন চেক-আপে গেলে তাঁরা ওই পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। একটি কারা কক্ষের দরজা খুলে তারা দেখতে পান, তারের নেট কেটে ১৩ জন বন্দী পালিয়ে গেছেন।
পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে সিরিয়াল কিলার খালুসাকে গত শুক্রবার নাইরোবির একটি আদালতে নেওয়া হয়েছিল। পরে সেই আদালত বিস্তর অনুসন্ধানের জন্য তাঁকে আরও ৩০ পুলিশের কাছে রাখার নির্দেশ দিয়েছিলেন।
গত মাসে নাইরোবিতে আটকের পর খালুসা নিজের দোষ স্বীকার করে জানিয়েছিলেন, ২০২২ সাল থেকে ধরা পড়ার আগ পর্যন্ত তিনি ৪২ নারীকে হত্যা করেছেন। ৩৩ বছর বয়সী খালুসার শিকারে পরিণত হওয়া নারীদের মধ্যে তাঁর স্ত্রীও ছিলেন।
গত ১৫ জুলাই বিবিসি জানিয়েছিল, স্পেন বনাম ইংল্যান্ডের ইউরো ফুটবলের ফাইনাল দেখার সময় খালিসিয়াকে কেনিয়ার একটি বার থেকে গ্রেপ্তার করা হয়। নাইরোবিতে আবর্জনা ফেলার ডাম্প হিসেবে ব্যবহৃত একটি কোয়ারিতে ৯ জন নারীর টুকরো করা মরদেহ আবিষ্কারের পর খালুসাকে প্রথমবারের মতো সন্দেহের আওতায় আনা হয়। বিকৃত ওই মৃতদেহগুলো সারা দেশে শোকের ঢেউ তুলেছিল। অনেকেই এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
স্বীকারোক্তিতে খালুসা জানিয়েছিলেন, স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই একের পর এক নারীকে হত্যার মিশন শুরু হয়েছিল তাঁর। হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার আগে স্ত্রীকে তিনি শ্বাসরোধে হত্যা করেছিলেন। পরবর্তী সময় বেশির ভাগ শিকারকেই তিনি একই উপায়ে হত্যা করেছেন। হত্যার আগে মূলত প্রলুব্ধ করে তিনি নারীদের নিজের আওতায় নিয়ে আসতেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
২৩ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে