দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট হেজ গিঙ্গব মারা গেছেন। তিনি রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবুম্বা এক ঘোষণায় জানিয়েছেন, স্থানীয় সময় আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে হেজ গিঙ্গবের মৃত্যু হয়েছে।
এক বিবৃতিতে এমবুম্বা বলেন, মৃত্যুর সময় স্ত্রী মাদামে মনিকা গেইনগস এবং তাঁর সন্তানেরা গিঙ্গবের পাশেই ছিলেন। ৮২ বছর বয়সী গিঙ্গব ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত মাসে তাঁর অসুস্থতার খবর প্রকাশ করা হয়।
২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন হেজ গিঙ্গব। ৮৭ শতাংশ ভোট জিতে তিনি নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গিঙ্গব। তবে ২০১৯ সালের নির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন।
গত বছর তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল এবং ২০১৪ সালে জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। চলতি বছরের নভেম্বরে নামিবিয়ার প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গিঙ্গবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া। তার আগেই অবশ্য রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন গিঙ্গব।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে