
উত্তর আফ্রিকার মরক্কোয় আবিষ্কৃত হলো এক বিস্ময়কর ডাইনোসর—স্পাইকোমেলাস। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ১৬ কোটি ৫০ লাখ বছর আগে জুরাসিক যুগে এই প্রাণী বসবাস করত। মরক্কোর বুলেমেন শহরের কাছে আটলাস পর্বতমালায় এর জীবাশ্ম পাওয়া গেছে।
প্রায় চার মিটার লম্বা এবং দুই টন ওজনের এই ডাইনোসর ছিল ‘অ্যাঙ্কাইলোসরাস’ নামে পরিচিত বর্মযুক্ত ট্যাংক সদৃশ ডাইনোসরের প্রাচীনতম সদস্য। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জীবাশ্ম বিশেষজ্ঞ রিচার্ড বাটলার বলেন, ‘স্পাইকোমেলাসের বর্ম একেবারেই ব্যতিক্রমী। অন্য কোনো ডাইনোসর বা জীবিত প্রাণীর মধ্যেও এমন দেখা যায়নি।’
গবেষকদের মতে, এই প্রাণীর দেহে প্রতিটি পাঁজরের পাশে ধারালো লম্বা কাঁটা ছিল, আর গলার চারপাশ থেকে লম্বা কাঁটা বেরিয়ে থাকত। কিছু কাঁটা ছিল প্রায় এক মিটার দীর্ঘ।
এই অদ্ভুত বর্ম প্রাণীটি কী কাজে লাগত, তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। একদিকে এটি হয়তো বড় মাংসাশী ডাইনোসরের হাত থেকে রক্ষা পেত, আবার সঙ্গীকে আকর্ষণের মাধ্যম হিসেবেও হয়তো এটি ব্যবহৃত হতো।
এই গবেষণাটির সহ-নেতা এবং লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞ সুসান্না মেইডমেন্ট বলেন, ‘হরিণের শিং কিংবা ময়ূরের লেজের মতোই হয়তো এই কাঁটাগুলো মিলন বা প্রতিদ্বন্দ্বিতার সময় কাজে লাগত। ঘন বনভূমিতে এগুলো বেশ ঝামেলার কারণ হতো, তাই আমরা ধারণা করি—এগুলো শুধু দেখানোর জন্য বিবর্তিত হয়েছিল।’
জীবাশ্মে দেখা গেছে, এর লেজের হাড়গুলো বিশেষভাবে যুক্ত ছিল, যা ইঙ্গিত করে লেজে হয়তো কোনো ক্লাব বা কাঁটার মতো অস্ত্র ছিল। এর মানে হলো, অ্যাঙ্কাইলোসরাসদের লেজকে অস্ত্র হিসেবে ব্যবহারের ইতিহাস আগের ধারণার চেয়ে ৩ কোটি বছর পুরোনো।
অ্যাঙ্কাইলোসরাসেরা ছিল অন্যতম সফল উদ্ভিদভোজী ডাইনোসর। তারা ছিল স্টেগোসরাসের ঘনিষ্ঠ আত্মীয়, যাদের পিঠে বর্ম আর লেজে কাঁটা থাকত। তবে স্টেগোসরাস বিলুপ্ত হলেও অ্যাঙ্কাইলোসরাসেরা বেঁচে ছিল ডাইনোসরের শেষ যুগ পর্যন্ত। সবচেয়ে পরিচিত প্রজাতি অ্যাঙ্কাইলোসরাস, যা আট মিটার লম্বা হতো এবং ভয়ংকর শিকারি টাইরানোসরাসের বিরুদ্ধেও টিকে থাকতে পারত।
স্পাইকোমেলাসের জীবাশ্ম এটাই প্রমাণ করছে যে, প্রাচীন ডাইনোসরেরা মোটেও সাধারণ গড়নের ছিল না। বরং বিবর্তনের প্রথম ধাপেই তারা জটিল ও অভিনব শরীরী বৈশিষ্ট্য অর্জন করেছিল।

ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
৬ মিনিট আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পথে—এমন আশাবাদ আরও জোরালো হয়েছে। এমনটি ট্রাম্প চূড়ান্ত আলোচনায় যোগ দিতে এবং চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসতে পারেন।
৪১ মিনিট আগে