
ঢাকা: আফ্রিকার দেশ তিউনিশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এসময় ৩৩ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। আজ মঙ্গলবার তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। নিখোঁজদের মধ্যে আর কোনো বাংলাদেশি আছেন কি–না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সোমবার তিউনিশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে স্ফ্যাক্স উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকাটি ডুবে যেতে দেখে স্থানীয় একটি তেলক্ষেত্রের কর্মীরা কর্তৃপক্ষকে জানান। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাতে উপকূলের ওই এলাকায় তিউনিশিয়ার নৌবাহিনীর কয়েকটি ইউনিট কাজ করছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভূ-মধ্যসাগরীয় সমন্বয় অফিসের মুখপাত্র ফ্লাভিও ডি গায়াকোমো টুইটারে বলেছেন, তিউনিশিয়া উপকূল থেকে যে ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের সবাই বাংলাদেশি। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি গত রোববার লিবিয়ার জাওয়ারা থেকে যাত্রা করে।
তিউনিশিয়ায় নিযুক্ত আইওএমের মুখপাত্র রিয়াদ কাদি বলেছেন, উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন নৌকাটিতে ৯০ জন আরোহী ছিলেন।
উল্লেখ্য, দারিদ্র্য অথবা সংঘাত থেকে বাঁচতে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা নিজ দেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে ভূমধ্যসাগরের সমুদ্রপথ বেছে নেন। ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের বিপজ্জনক যাত্রাপথের অন্যতম কেন্দ্র লিবিয়া।
গত কয়েক মাসের মধ্যে তিউনিশিয়া উপকূলে এ নিয়ে পঞ্চমবারের মতো নৌকাডুবির ঘটনা ঘটল। এর আগে সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে তিউনিশিয়া উপকূলে অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীকে একটি নৌকা ডুবে যায়।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আমলের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সাবেক গ্র্যান্ড মুফতি আহমাদ বদর আল-দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সহিংসতায় উসকানি, হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার স্পান্টিক শৃঙ্গ থেকে যুক্তরাজ্যভিত্তিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আসমা মুশতাকের মরদেহ উদ্ধারের অভিযান প্রতিকূল আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়েছে। পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, ৩৪ বছর বয়সী আসমা মুশতাক সফলভাবে ৭ হাজার ২৭ মিটার উঁচু স্পান্টিক শৃঙ্গের চূড়ায়...
২ ঘণ্টা আগে
ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওজন’ (Ozon)-এর একাধিক গুদাম ও লজিস্টিক কেন্দ্র। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) ভোরে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল ও আদিগেয়া অঞ্চলে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনায়
৪ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, তাঁর দল এই বিষয়ে সংসদে একটি বিল উত্থাপন করবে।
৫ ঘণ্টা আগে