
বাব এল-মান্দেব প্রণালিতে আরও শক্ত অবস্থানে ইরান-সমর্থিত হুতিরা। এ অবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দেশটির অর্থনীতি ও অর্থ বিষয়ক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে গুরুতর আহত হন সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার ফারহানা হক। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মানব পাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং প্রযুক্তিনির্ভর অপরাধ রোধে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।