আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে ৫-জি নেটওয়ার্কে প্রবেশ করল কেনিয়া। মোবাইল নেটওয়ার্ক সাফারিকম কেনিয়ার চারটি শহরে এ কার্যক্রম শুরু করেছে। আগামী বছরের মধ্যে নয়টি শহরকে ৫-জি নেটওয়ার্কের আওতায় আনা হবে।
বিশ্বখ্যাত ব্যবসায়িক সংবাদ সাইট ইয়াহু ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাফারিকমের প্রধান নির্বাহী পিটার নিগাওয়া গত সপ্তাহে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি এ কার্যক্রমকে ‘দেশের জন্য বিরাট মাইলফলক’ বলে উল্লেখ করেন। ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নোকিয়া এবং চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রযুক্তি নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে সাফারিকম।
আফ্রিকায় ২০২০ সালে প্রথম ৫-জি চালুর প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এমটিএন ও ভোডাকম দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম শুরু করে। আফ্রিকার আরও ৫টি দেশে ৫-জির অভ্যন্তরীণ ট্রায়াল চলছে। এ দেশগুলো হলো- গ্যাবন, লেসোথো, নাইজেরিয়া, উগান্ডা ও মরক্কো। তবে এসব দেশে সাধারণ মানুষকে এখন পর্যন্ত এ নেটওয়ার্কের আওতায় আনা হয়নি।
কেনিয়া আফ্রিকান দেশ হিসেবে প্রথম দিকেই ৫-জি নেটওয়ার্কে প্রবেশ করলেও মহাদেশজুড়ে প্রযুক্তি কতটা সাড়া ফেলতে পারবে তা এখনি বলা যাচ্ছে না। এক্ষেত্রে বিনিয়োগকারী ও বাজার প্রস্তুতকারীরা কতটা সফল ভূমিকা পালন করতে পারবেন তা নিয়েও প্রশ্ন আছে।
তবে এ অঞ্চলে ৫-জি ব্যাপকভাবে গৃহীত হলে প্রযুক্তিখাতে বড় সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, ৫-জি হলো ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্কের জন্য পঞ্চম প্রজন্মের প্রযুক্তিগত মান। এটি ৪-জি ও লোয়ার ল্যাটেন্সির চেয়ে ১০০ গুণ বেশি গতিতে ডেটা সরবরাহ করে। প্রতি বর্গকিলোমিটারে ১০ লাখ ইলেক্ট্রনিক যন্ত্রকে ইন্টারনেট সংযোগ দিতে পারে ৫-জি নেটওয়ার্ক, যা ৪-জির তুলনায় এক লাখ গুণ বেশি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে