পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ। অভ্যুত্থানের চেষ্টাকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উমারো সিসোকো এম্বালো তাঁর সরকারি ভবনে মন্ত্রিসভার ওই বৈঠকটি করার সময় বন্দুকধারীরা গুলি চালায়।
সেনাদের দাবি, তারা প্রেসিডেন্ট ও তার মন্ত্রীদের আটক করেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট উমারো সিসোকো।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিবিসিকে জানায়, বেসামরিক পোশাক পরে বন্দুকধারীরা হামলা চালায়।
পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা ঘটনাটিকে অভ্যুত্থানের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ঠিক কী হয়েছে তা এখনো জানা যায়নি।
২০২০ সালের গিনি-বিসাউয়ের নির্বচনে এম্বালোকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ডমিঙ্গোস সিমোয়েস পেরেইরা নির্বাচনের ওই ফল মেনে নেননি।
নির্বাচনের ফলাফল কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা বিচারাধীন থাকলেও, দেশটির সামরিক বাহিনীর সমর্থন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে তৎপরতা শুরু করেন এম্বালো।
মাত্র ১৫ লাখ জনসংখ্যার দেশটি ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে, দেশটিতে এ পর্যন্ত চারটি অভ্যুত্থান হয়েছে এবং ১২ টিরও বেশি অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে