নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য কাঠসিনায় মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জন নিহত হয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউর একটি মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। তখন ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে বহু মুসল্লি অবস্থান করছিলেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর চারটার দিকে ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। সেই সময় বন্দুকধারীরা মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালায়। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এ ধরনের হামলা নতুন নয়। জমি ও পানি নিয়ে বিরোধের জেরে প্রায়ই এ ধরনের সহিংসতা দেখা যায় সেখানে।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
কাঠসিনা অঙ্গরাজ্যের কমিশনার নাসির মু’আযু এক বিবৃতিতে জানান, মঙ্গলবারের এই রক্তক্ষয়ী ঘটনার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে হামলা না হয়।
সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছরের জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনু অঙ্গরাজ্যে হামলায় একশ’র বেশি মানুষ নিহত হয়। ওই ঘটনার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া সরকারকে প্রতিদিনকার এই রক্তপাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানায়।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, উত্তর নাইজেরিয়ায় অব্যাহত সহিংসতায় গত কয়েক বছরে প্রাণহানি আশঙ্কাজনক হারে বেড়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশটির নিরাপত্তা সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা।

ইরান যুদ্ধ নিয়ে দৃশ্যত রণে ভঙ্গ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর সম্ভাব্য এই প্রস্থান বাকি দুনিয়ার জন্য কোনো স্বস্তির খবর বয়ে আনছে না, বরং বিশ্বকে এক অনিশ্চিত গর্তে ফেলে যাচ্ছে। মার্কিন মিত্ররা যারা শুরু থেকে এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল...
৪ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ...
৮ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি সচল করতে সামরিক অভিযানের বৈধতা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছে আমিরাত। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জন্যও তারা লবিং করছে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
৯ ঘণ্টা আগে