জিম্বাবুয়ের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কারিবা বাঁধে পর্যাপ্ত পানির প্রবাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ফলে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন অন্তত ১৯ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে দেশটিতে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদন অনুসারে, দেশটির বিদ্যুৎ খাত বর্তমানে ২০১৯ সালের পর সবচেয়ে বেশি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে দেশটির রাজধানী হারারে কার্যত অচল হয়ে পড়েছে। রাজধানীর বেশির ভাগ ট্র্যাফিক লাইট কাজ করছে না, মোবাইল নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত হচ্ছে। সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্থগিত হয়ে গেছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণ উল্লেখ করে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া গত রোববার এক বক্তব্যে জানিয়েছিলেন, ‘কারিবা আমাদের বিদ্যুতের চাহিদার প্রায় অর্ধেক উৎপাদন করে থাকে। এর ফলে, এর উৎপাদন ক্ষমতা হ্রাস হওয়ায় ফলে আমাদের অর্থনীতি এবং আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে।’
কারিবা বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট জলাধার যেখানে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। কারিবা হ্রদটি জাম্বিয়া এবং জিম্বাবুয়ে উভয়ের দেশের মধ্যে অবস্থিত। গত ২৮ নভেম্বর পর্যন্ত হ্রদটিতে পানির পরিমাণ ছিল সর্বোচ্চ ধারণ ক্ষমতার মাত্র ৪ দশমিক ১ শতাংশ। উল্লেখ্য, এই হ্রদটিতে পানি আসে আফ্রিকার অন্যতম বৃহত্তম নদী জাম্বেজি থেকে।
জিম্বাবুয়ে পাওয়ার কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে, জিম্বাবুয়ে গত সোমবার বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে যা এর সক্ষমতার পাঁচ ভাগের মাত্র এক ভাগ। তবে এরপরও বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি উৎপাদন বন্ধ করবে না। এই বিষয়ে জিম্বাবুয়ের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ‘কারিবা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে না।’

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১০ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১১ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১৩ ঘণ্টা আগে