
রাষ্ট্রক্ষমতায় অভ্যুত্থান ঘটানো গ্যাবনের সামরিক নেতারা জানিয়েছেন, তাঁরা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গোকে আটকাবস্থা থেকে ছেড়ে দিয়েছেন। গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকেই সেনাদের হেফাজতে ছিলেন আলী বঙ্গো।
আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়ায় এখন থেকে চিকিৎসা কিংবা স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যেতে পারবেন আলী বঙ্গো। ২০১৮ সালে তিনি স্ট্রোকের শিকার হয়েছিলেন।
সম্প্রতি একটি বিতর্কিত নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করার পরপরই সেনাবাহিনী দেশে সামরিক অভ্যুত্থান ঘটনায়।
ধারণা করা হচ্ছে, আঞ্চলিক জোট ‘ইকোনমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস’ (ইসিসিএএস) এবং প্রতিবেশী দেশগুলোর চাপের ফলেই আলী বঙ্গোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্যাবনের সামরিক নেতারা।
স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে আলী বঙ্গোকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানান সামরিক মুখপাত্র কর্নেল উলরিচ ম্যানফাউম্বি। ছেড়ে দেওয়ার কারণ হিসেবে আলীর স্বাস্থ্য পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি। সামরিক মুখপাত্র বলেন, ‘তিনি চাইলে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশেও যেতে পারবেন।’
২০০৯ সাল থেকেই আলী বঙ্গো গ্যাবনের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তাঁর বাবা টানা ৪১ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আলী বঙ্গোকে উৎখাত এবং সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে আফ্রিকাসহ পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ। নিন্দা জানানো পশ্চিমা দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। গ্যাবনে একসময় ফরাসি উপনিবেশ ছিল এবং বঙ্গো পরিবারের সঙ্গে ফ্রান্সের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
অভ্যুত্থান ঘটানোর কিছুক্ষণের মধ্যেই আলী বঙ্গো একটি ভিডিও বার্তা প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এই ভিডিওতে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন।
গত সোমবার দেশটির অভ্যুত্থান ঘটানো নেতা ওলিগুই এনগুয়েমা গ্যাবনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৭ ঘণ্টা আগে