
আফ্রিকার ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশ মরক্কো ৩০ লাখ বেওয়ারিশ কুকুর নিধনের পরিকল্পনা করেছে। মূলত মরক্কো ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে মিলে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে। আর এ লক্ষ্যেই সম্প্রতি দেশটি ঘোষণা করেছে, তারা পর্যটন আকর্ষণ বাড়াতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে ৩০ লাখ পর্যন্ত বেওয়ারিশ কুকুর নিধন করতে চায়। এই পদক্ষেপ বিশ্বব্যাপী প্রাণী কল্যাণ সংস্থা ও মানবাধিকারকর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কো কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুরের সংখ্যা কমানোর জন্য কিছু অমানবিক এবং সম্ভবত অবৈধ পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সট্রিকনাইন নামক বিষ প্রয়োগে কুকুর নিধন, উন্মুক্ত স্থানে গুলি করা এবং কখনো কখনো জীবিত কুকুর পিটিয়ে মারা। এসব পদ্ধতির ফলে পশুদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রাণী অধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক প্রাণিকল্যাণ ও সুরক্ষা জোট এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক করেছে যে, এই অভিযানের অংশ হিসেবে প্রায় ৩০ লাখ কুকুর নিধন করা হতে পারে। এ বিষয়ে প্রাণী অধিকারকর্মী ও বিখ্যাত প্রজাতিবিদ জেন গুডালও নীরব থাকতে পারেননি। তিনি ফিফাকে লেখা এক চিঠিতে মরক্কোয় বিশ্বকাপ আয়োজন স্থগিত করার জন্য আবেদন করেছেন। চিঠিতে তিনি মরক্কো সরকারের অত্যন্ত নিষ্ঠুর পদ্ধতিগুলোর নিন্দা করেছেন এবং সেগুলোর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যদিও মরক্কোয় বেওয়ারিশ কুকুর নিধন নিষিদ্ধের আইন রয়েছে। তবে এমন অভিযোগ উঠেছে যে, দেশটির কর্তৃপক্ষ এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্বিঘ্নে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসব কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। প্রাণিকল্যাণ সংস্থাগুলো তাদের মানবিক পদ্ধতি চালানোর অনুরোধ করলেও সেগুলো নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে।
এই সহিংসতা ও নির্যাতনের কারণে পশু আশ্রয়কেন্দ্রগুলোতে কুকুরের সংখ্যাধিক্য হয়ে গেছে এবং পশুদের দেখাশোনার জন্য যে সামগ্রী ও জায়গার প্রয়োজন, তা নিশ্চিত করতে তারা হিমশিম খাচ্ছে। একদিকে যেখানে প্রাণিকল্যাণ সংস্থাগুলো এসব কুকুরের জন্য আরও মানবিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে, সেখানে কর্তৃপক্ষ এই প্রাণীদের নিধনের মাধ্যমে সমাধান খুঁজছে, যা প্রাণী অধিকার রক্ষাকারী সংস্থাগুলোর কাছে চরম অমানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ফিফা এখনো এ বিষয়ে কোনো অফিশিয়াল বিবৃতি দেয়নি। তবে সূত্রমতে, ফিফা মরক্কোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিশ্বকাপের জন্য প্রস্তাবিত ভেন্যুগুলোর সাইট পরিদর্শন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় মরক্কো কর্তৃপক্ষকে এই পরিস্থিতি থেকে সরে এসে প্রাণিকল্যাণের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী মানবিক ও টেকসই পন্থায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।

নাভালনির শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনার বিশ্লেষণে ‘এপিব্যাটিডাইন’ নামক একটি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষটি মূলত এক প্রজাতির বিশেষ বিষাক্ত ব্যাঙের চামড়া থেকে সংগ্রহ করা হয়। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাভালনির শরীরে এই টক্সিন পাওয়ার পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না। তাঁর শরীরে এটি...
১৬ মিনিট আগে
২০১৯ সালের জুন মাসে এপস্টেইনকে পাঠানো এক বার্তায় ব্যানন লিখেছিলেন, ‘পোপ ফ্রান্সিসকে আমরা নিচে নামিয়ে আনব (Will take down)।’ ওই বার্তায় তিনি হিলারি ক্লিনটন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে পোপকেও নিজের অন্যতম শত্রু হিসেবে তালিকাভুক্ত করেন। এপস্টেইনকে ‘ভাই’ সম্বোধন....
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রকে ‘ইউরোপের সন্তান’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দুই মহাদেশের একসঙ্গে থাকা উচিত। তবে আবেগপূর্ণ ভাষায় তিনি এক কঠোর শর্ত হাজির করে নতুন অংশীদারিত্বের প্রস্তাব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
কিছুদিন আগে আমার কর্মস্থলে এক সহকর্মী বললেন, ‘তোমার জেনে ভালো লাগবে যে আমি প্রবাসী ভোটটা দিয়ে দিয়েছি।’ ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই আন্দোলনে শত শত শিক্ষার্থী নিহত হয়েছিল। সাম্প্রতিক আলাপ থেকে জানলাম, আমার
৩ ঘণ্টা আগে