
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের জিয়া চৌধুরীকে ঘানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (Resident Coordinator) হিসেবে নিয়োগ দিয়েছেন। ঘানা সরকারের সম্মতির পর এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ জুন থেকে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিয়া চৌধুরী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে এই পদে যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জিয়া চৌধুরী তাঁর উন্নয়ন কর্মজীবন শুরু করেন বঙ্গোপসাগরের একটি দূরবর্তী, দুর্যোগপ্রবণ দ্বীপে জাতীয় পর্যায়ের ফিল্ড অফিসার হিসেবে। এরপর তিনি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সমন্বয় ও নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, মানবিক সহায়তার মান বজায় রাখা এবং নীতিমালা তৈরির কাজে যুক্ত ছিলেন।
এ ছাড়া, জিয়া চৌধুরী ন্যায়ভিত্তিক খাদ্য ব্যবসার ওপর ভিত্তি করে একটি সামাজিক উদ্যোগ (Social Enterprise) প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে তিনি সুদান এবং বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি ১ হাজার ২০০ জনেরও বেশি কর্মীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় তিনি উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেন।
জিয়া চৌধুরী লন্ডনের সোয়াস (SOAS), ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ভূগোল বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
আরও খবর পড়ুন:

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে এখন উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে। আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়ে ‘নতুন তথ্যের’ বরাত দিয়ে জেলেনস্কি...
৮ ঘণ্টা আগে