
কেনিয়ার রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দর পরিচালনার দায়িত্ব ভারতীয় শিল্পগোষ্ঠী আদানিকে দেওয়ার পরিকল্পনা করেছিল দেশটির সরকার। কিন্তু সেই পরিকল্পনায় বাদ সেধেছেন কেনিয়ার হাইকোর্ট। উচ্চ আদালত সরকারের এই সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার কেনিয়ার হাইকোর্ট এই নিষেধাজ্ঞা দেয়। উল্লেখ্য, জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেনিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর। আর এই বিমানবন্দর পরিচালনার কাজ আদানিকে না দেওয়ার ফলে গোষ্ঠীটি বিদেশের মাটিতে নিজেদের ব্যবসা সম্প্রসারণে আরও একটি বড় ধাক্কা খেল।
কেনিয়ার সরকার ৩০ বছরের জন্য আদানি গ্রুপকে জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরিচালনার ইজারা দিতে যাচ্ছিল। তবে কেনিয়ার অধিকার গোষ্ঠী দ্য ল সোসাইটি অব কেনিয়া এবং কেনিয়া হিউম্যান রাইটস হাইকোর্টে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিশন করে। তারা যুক্তি দেখায়, বিমানবন্দর পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় আনুমানিক ১৮৫ কোটি ডলার তহবিল বহু দশকের ইজারা চুক্তি ছাড়াই সংগ্রহ করা যেতে পারে।
পিটিশনে আবেদনকারীরা বলেন, ‘আদানির প্রস্তাবটি অগ্রহণযোগ্য, এটি কর্মীদের চাকরি হারানোর হুমকিতে ফেলেছে, জনসাধারণকে অসামঞ্জস্য পূর্ণভাবে আর্থিক ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে এবং করদাতারা যেসব অর্থ দেন তার কোনো মূল্যায়ন এই সিদ্ধান্তের ক্ষেত্রে করা হয়নি।’ তাঁরা এই সিদ্ধান্তকে কেনিয়ার সংবিধানের অধীনে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন।
গত জুলাই মাসের শুরুতে আদানি গ্রুপ কর্তৃক নাইরোবি বিমানবন্দর পরিচালনার ইজারা পাওয়ার বিষয়টি সামনে আসে। বিষয়টি শ্রমিকদের মধ্যে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। কেনিয়ান অ্যাভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিমানবন্দর আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাঁদের ওপর ব্যাপকভাবে চড়াও হয়।
শ্রমিক ইউনিয়নের দাবি, এই চুক্তি বিমানবন্দরে কর্মরত স্থানীয়দের চাকরিচ্যুত করবে। তবে কেনিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরে পুরোনো অবকাঠামোকে আরও প্রশস্ত করতে নতুন টার্মিনাল ও রানওয়ে নির্মাণের জন্য আদানির সংস্কার প্রস্তাব বাস্তবায়ন জরুরি ছিল।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৯ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১২ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১২ ঘণ্টা আগে