
মালিতে দীর্ঘ ১০ বছর পর জাতিসংঘের মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মালির সামরিক নেতাদের নির্দেশে আজ সোমবার মিনুসমা নামে পরিচিত মিশনটির সমাপ্তি ঘোষণা করা হয়। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মালিতে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র ফাতুমাতা কাবা জানিয়েছেন, দেশটির রাজধানী বামাকোতে জাতিসংঘের দপ্তরে জাতিসংঘের পতাকা অর্ধনমিত করা হয়েছে। এটি মিশনের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক।
আগামী বছরের ১ জানুয়ারির পরে ‘স্বাভাবিকীকরণ পর্যায়’ কার্যকর হবে, যেখানে কর্তৃপক্ষের কাছে অবশিষ্ট যন্ত্রপাতি হস্তান্তরের কার্যক্রম রয়েছে।
তবে জাতিসংঘের স্থিতিশীলতা মিশন মিনুসমার প্রত্যাহার দেশটিতে আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য সৈন্য এবং সশস্ত্র দলগুলোর মধ্যে আবারও লড়াই তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
মিনুসমা গত এক দশক ধরে মালিতে প্রায় ১৫ হাজার সৈন্য ও পুলিশ মোতায়েন এবং পরিচালনা করেছে। এই মিশনে মিনসুমার প্রায় প্রায় ১৮০ জন সদস্য নিহত হয়েছেন।
প্রত্যাহারের শুরুতে জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, গত শুক্রবার পর্যন্ত মিনসুমার মোট ১৩ হাজার ৮০০ সদস্যর মধ্যে ১০ হাজার ৫০০ জনের বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক সদস্য মালি ছেড়েছেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে