পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল রোববার এনজেরেকোরে শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে। তিনি অতিথি দল লাবের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে বের করে দেন এবং একটি বিতর্কিত পেনাল্টি কিক দেন। এরপরই মাঠে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুই দলের সমর্থকেরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের মধ্যে বের হতে গিয়ে পদদলিত হয়ে হতাহত হন অনেকে। রয়টার্স জানিয়েছে, সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে পরিস্থিতির আরও অবনতি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনেকে দৌড়ে পালাচ্ছেন। বহু মানুষ মাটিতে পড়ে আছেন।
সরকারিভাবে ৫৬ জন নিহতের কথা নিশ্চিত করা হলেও স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর ধারণা, মৃতের সংখ্যা শ খানেক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। করিডরের মেঝেতেও অনেকের মরদেহ পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।’
রয়টার্স জানিয়েছে, গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এনজেরেকোরে শহরটির অবস্থান রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে। শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ। গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ হিসেবে শহরটিতে ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মামাদি দুম্বুয়া। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসির দাবি, ভোটকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন বাড়াতেই ওই টুর্নামেন্টের আয়োজন করেছে জান্তা সরকার।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে