শীতকালে গাছের পুরোনো পাতা পড়ে। বসন্তে নতুন পাতায় ভরে গাছপালা নতুন শক্তির জানান দেয়। মানুষও নিজের শরীরে শক্তি সঞ্চয় করতে পারে সবুজ পাতা থেকে। শীতে ধনেপাতা, পুদিনাপাতা, তুলসী, শজনেপাতা, থানকুনি অথবা তেলাকুচাপাতা সহজে ভর্তা, জুস বা চায়ের মতো খাওয়া যায়। তবে এগুলো জুস করে খেলে উপকার পাওয়া যায়।
সবুজ জুস: স্বাস্থ্যের মহৌষধ
গ্রিন বা সবুজ জুস শুধু পানীয় নয়, এটি স্বাস্থ্যের মহৌষধ। বিভিন্ন ধরনের সবুজ পাতা মিশিয়ে তৈরি করা এই জুস শরীরকে প্রচুর পুষ্টি উপাদান দেয়।
উপকারিতা
এসব জুসে যা থাকে
কয়েকটি জনপ্রিয় ও পুষ্টিকর সবুজ পাতা
ধনেপাতা: বাংলা রান্নার অবিচ্ছেদ্য ধনেপাতা শুধু স্বাদ বাড়ায় না, এটি একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এতে প্রচুর আঁশ থাকে, যা হজমে সহায়তা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পেটের গ্যাস কমাতে এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়িয়ে হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
পুদিনাপাতা: এর জুস হজমের জন্য ভালো। এতে থাকা মেনথল পেটের পেশি শিথিল করে, গ্যাস কমায় ও হজমে সাহায্য করে। এটি মাথাব্যথা, মাইগ্রেন কমাতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট দূর করে। এটি অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের উপশম করতে পারে।
তেলাকুচাপাতা: এটি প্রাকৃতিক ইনসুলিন হিসেবে কাজ করে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়ক। ভিটামিন বি২ সমৃদ্ধ হওয়ায় এটি স্নায়ুতন্ত্র শক্তিশালী করে।
শজনেপাতা: এটি প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ। শরীর শক্তিশালী করে বলে একে ‘সুপার ফুড’ বলা হয়। এতে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত করে।
থানকুনিপাতা: থানকুনিপাতার জুস পেটের গ্যাস, বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য ও আইবিএস দূর করে।
যেভাবে সবুজ জুস তৈরি করবেন
শীত উপভোগ করতে চাইলে এ সময় পাওয়া যায় এমন সব পাতা খাওয়া উচিত। এতে শরীর ভালো থাকবে এবং বসন্তে নতুন কোষ তৈরি করে আমাদের সুস্থ রাখবে।
পরামর্শ: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।
১৫ ঘণ্টা আগে
দেশের আট বিভাগের পাঁচটিতেই ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আক্রান্ত রোগী এবং এডিস মশার লার্ভার উৎপত্তিস্থল বেশি পাওয়া যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
আত্মহত্যাকে অপরাধ হিসেবে গণ্য করার বর্তমান আইন সমস্যাকে বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মুহিত। তরুণদের আত্মহত্যাজনিত মৃত্যুহার বৃদ্ধির তথ্য তুলে ধরে বক্তারা আইন পরিবর্তন, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সহমর্মিতার ওপর জোর দেন।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য হামের উপসর্গ নিয়ে ৯০২ জন মারা গেছে আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন।
১৮ ঘণ্টা আগে