
গরু এবং ভেড়ার মতো তৃণভোজী প্রাণীর মাংস এবং দুগ্ধজাত পণ্যে রয়েছে ট্রান্স ভ্যাকসসেনিক অ্যাসিড (টিভিএ)। এই উপাদানটি টিউমারের অনুপ্রবেশ ঠেকানো এবং ক্যানসার কোষগুলোকে মেরে ফেলার জন্য মানবদেহের CD8+ (টি সেল) কোষের ক্ষমতাকে বৃদ্ধি করে। একটি নতুন গবেষণায় এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
সম্প্রতি ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত এই সম্পর্কিত গবেষণাপত্রটিতে আরও বলা হয়েছে, রক্তে উচ্চ মাত্রায় টিভিএ সঞ্চালনকারী রোগীরা ইমিউনোথেরাপিতে আরও ভালো সাড়া দেয়। এর ফলে ক্যানসারের ক্লিনিক্যাল চিকিৎসায় রোগীর জন্য সম্পূরক পুষ্টি হিসেবে গরু, ভেড়া এবং দুগ্ধজাত পণ্যে থাকা টিভিএ উপাদানটিকে ব্যবহার করা যেতে পারে।
নতুন গবেষণাপত্রটির জ্যেষ্ঠ লেখক এবং শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর জিং চ্যান (পিএইচডি) বলেন, ‘খাদ্য এবং মানুষের স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক বোঝার জন্য অনেক গবেষণা হয়েছে। মানুষ একাধারে নানা ধরনের খাবার গ্রহণের কারণে এ সম্পর্কিত অন্তর্নিহিত প্রক্রিয়ার পাঠোদ্ধার করা খুবই কঠিন। কিন্তু আমরা যদি শুধুমাত্র খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি এবং বিপাকীয় উপাদানগুলোর দিকে নজর দেই তাহলে বুঝতে পারি কীভাবে এগুলো শারীরবিদ্যা এবং রোগবালাইকে প্রভাবিত করে।’
চ্যান জানান, এ ক্ষেত্রে শুধুমাত্র ক্যানসার প্রতিরোধী মানবদেহের ‘টি সেলের’ ওপর দৃষ্টি রেখে এটিকে সক্রিয় ও শক্তিশালী করতে সক্ষম এমন পুষ্টি খুঁজতে গিয়ে টিভিএ উপাদানটিকে পাওয়া গেছে।
এ বিষয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে—রক্তে বিপাক, পুষ্টি এবং অন্যান্য অণুগুলো কীভাবে ক্যানসারের বিকাশ এবং ক্যানসারের চিকিৎসাকে প্রভাবিত করে তার ওপর নজর রেখেছিল গবেষক দলটি। পরে তারা পুষ্টি থেকে প্রাপ্ত ২৫৫টি জৈব সক্রিয় অণু সমন্বিত করে একটি ‘রক্ত পুষ্টির’ যৌগিক তালিকা করেন। এ পর্যায়ে বিজ্ঞানীরা নতুন এই তালিকা থেকে ক্যানসার প্রতিরোধী CD8+ টি-কোষগুলোকে সক্রিয় করতে পারে এমন যৌগগুলোকে চিহ্নিত করেন।
এভাবে শীর্ষ ৬টি যৌগকে মানুষ ও ইঁদুরের শরীরে প্রয়োগ ও মূল্যায়ন করে বিজ্ঞানীরা দেখেছেন, টিভিএ উপাদানটি সবচেয়ে ভালো কাজ করছে। টিভিএ সমৃদ্ধ খাদ্য ইঁদুরকে খাওয়ানোর পর দেখা যায়—তাঁদের শরীর থেকে মেলানোমা এবং কোলন ক্যানসার কোষের বৃদ্ধির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শুধু তাই নয়, টিভিএ ডায়েট টিউমারের অনুপ্রবেশ ঠেকাতে CD8+ টি-কোষের ক্ষমতাও বাড়িয়েছে।
টিভিএ কীভাবে টি-কোষগুলোকে প্রভাবিত করছে তা বোঝার জন্য গবেষক দলটি একাধিক আণবিক এবং জেনেটিক বিশ্লেষণও সম্পন্ন করেন। অবশেষে তাঁরা লিম্ফোমার (এক ধরনের ক্যানসার) জন্য ইমিউনোথেরাপি চিকিৎসার অধীনে থাকা রোগীদের কাছ থেকে নেওয়া রক্তের নমুনাগুলো বিশ্লেষণ করতে শিগাগো বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক জাস্টিন ক্লাইনের সঙ্গেও কাজ করেন। এভাবে তাঁরা দেখতে পেয়েছেন, উচ্চ মাত্রায় টিভিএ ধারণ করা রোগীরা নিম্ন মাত্রার রোগীদের তুলনায় চিকিৎসায় আরও ভালো সাড়া দিচ্ছেন।
এ অবস্থায় গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে—টি-কোষ ভিত্তিক ক্যানসারের চিকিৎসায় সহায়তা করার জন্য খাদ্যতালিকায় টিভিএ উপাদানটিকে সম্পূরক হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে গবেষক দলের জিং চ্যান উল্লেখ করেছেন—অত্যধিক লাল মাংস এবং দুগ্ধজাত খাবার স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলার অনেক প্রমাণ রয়েছে। তাই এই গবেষণাটিকে আরও বেশি বেশি গরুর মাংস খাওয়ার অজুহাত হিসাবে নেওয়া উচিত নয়। চেন মনে করেন, টিভিএ-এর মতো আরও পুষ্টি উপাদান থাকতে পারে, যা একই কাজে সক্ষম।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও ১৫৯ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ ও নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪১।
২৬ মিনিট আগে
ভেটেরিনারি হাসপাতালে প্রাণীদের মানসম্মত ওষুধ খাওয়ানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রাণী চিকিৎসায় সর্বদা মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। আজ রোববার রাজধানীতে হাসপাতালটির দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী...
১ দিন আগে
গত ২৪ ঘণ্টায় হামের রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১২ হাজার ৬৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৫ হাজার ১২২ জন।
১ দিন আগে