আপনার শিশুকে মাটিতে খেলতে দেখে বারণ করার আগে একবার ভাবুন। কারণ এটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণায় দেখা গেছে, শৈশবে মাটির সংস্পর্শ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অ্যালার্জি বা অটোইমিউন সমস্যার ঝুঁকি কমায়। সম্প্রতি লাইভ সায়েন্সের একটি গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।
শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম তাদের শৈশবেই গড়ে ওঠে। এই সময়ে মাটিতে খেলার মাধ্যমে শিশুদের ইমিউন সিস্টেম ক্ষতিকারক জীবাণুকে চিহ্নিত করে ও তা প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, মাটিতে থাকা কিছু উপকারী জীবাণু ‘অন্ত্রের মাইক্রোবায়োম’কে উন্নত করে। এই মাইক্রোবায়োম শরীরে ভিটামিন উৎপাদন এবং খাবার হজমে সহায়তা করে। যদিও প্রসবের সময় ও বুকের দুধের মাধ্যমে শিশুরা অন্ত্রের এই জীবাণু পায় তবে শৈশবে এটি আরও পরিপূর্ণ হয়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক গ্রাহাম রুকের মতে, শরীরের ইমিউন সিস্টেমের কার্যকারিতা বাড়াতে অন্ত্রের মাইক্রোবায়োমের জীবাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‘ওল্ড-ফ্রেন্ডস হাইপোথিসিস’ নামের একটি তত্ত্ব অনুসারে, শৈশবে জীবাণুতে পরিপূর্ণ পরিবেশে বেড়ে উঠলে শিশুদের ইমিউন সিস্টেম বিভিন্ন উপকারী ও ক্ষতিকারক জীবাণুর মধ্যে পার্থক্য করতে শিখে।
ফিনল্যান্ডে এক গবেষণায় দেখা গেছে, মাটিতে খেলা শিশুদের ত্বকে উপকারী জীবাণুর পরিমাণ এবং রক্তে ইমিউন সেল বাড়ে। এই পরিবর্তন পরবর্তীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মাটিতে খেলতে উৎসাহিত করা দরকার। তবে খুব দূষিত বা রাসায়নিক মিশ্রিত মাটিতে খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে। বাল্টিমোরের জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের শিশু বিভাগের অধ্যাপক ড. রবার্ট উডের মতে, দূষিত মাটিতে শিশুকে খেলতে দেওয়া বিপজ্জনক। এমনকি, মাটি খাওয়া বা শ্বাসের মাধ্যমে ক্ষতিকর উপাদান গ্রহণ করা এড়াতে হবে।
শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাটির সঙ্গে খেলা এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা সমান গুরুত্বপূর্ণ। সঠিক পদ্ধতিতে মাটির সংস্পর্শ শিশুর শরীরে প্রাকৃতিকভাবে রোগ-প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত করতে পারে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘শুধু ওষুধ বা সিরিঞ্জ দিয়ে
১৫ ঘণ্টা আগে
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৫ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।
১৬ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা এলাকায় উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে ‘হেলথ এক্সপ্রেস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ স্তরের শহরগুলোতে আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তি সম্পর্কে চিকিৎসকদের প্রশিক্ষণ ও সচেতনতা
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৮ জন।
২ দিন আগে