
স্ক্যাবিস হলো ক্ষুদ্র অণুজীবের সংক্রমণে তৈরি হওয়া ছোঁয়াচে চর্মরোগ। এ রোগে আক্রান্ত রোগীর ত্বকে প্রচণ্ড চুলকানি হয়। পরে লাল ফুসকুড়ি ও পানি ফুসকুড়ি দেখা যায়। সাধারণত হাতের আঙুলের ফাঁকে, পুরুষাঙ্গে, অণ্ডকোষে, তলপেটে ও থাইয়ের ওপরের অংশে এ রোগ বেশি দেখা যায়। চুলকানি এত বেশি হয় যে অনেক সময় ত্বকে ক্ষত তৈরি হয়। এ রোগের বৈশিষ্ট্য হলো, রাতে বেশি চুলকায় এবং এতে দ্রুততম সময়ে পরিবারের সবাই আক্রান্ত হয়।
স্ক্যাবিসের দেশব্যাপী প্রাদুর্ভাব
হাসপাতালগুলোর চর্ম বহির্বিভাগে যত রোগী চিকিৎসা নিতে আসে, তাদের ১০ থেকে ১৫ শতাংশ স্ক্যাবিসে আক্রান্ত। এর প্রাদুর্ভাব কয়েক মাস ধরে বেশি পরিলক্ষিত হচ্ছে। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্ক্যাবিস ঘনবসতিপূর্ণ এলাকায়, অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়।
রোগের প্রতিকার
চিকিৎসার সঠিক ব্যবহারবিধি
পরামর্শ
পরামর্শ: কনসালট্যান্ট, ডার্মাটোলজিস্ট, সিএমএইচ, ঢাকা; সাবেক বিভাগীয় প্রধান, এএফএমসি, ঢাকা; চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর পল্লবী শাখা

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৪ জন হলো। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৫ হাজার ছাড়িয়েছে।
১৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই চারজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী এসেছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জনকে
১৭ ঘণ্টা আগে
হাম আর ডেঙ্গুতে মৃত্যু যেন পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড...
২ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল...
২ দিন আগে