মলদ্বারে বা পায়ুপথের ক্যানসার নিয়ে বিভিন্ন ধরনের ভীতি ছড়ানো ধারণা রয়েছে বেশির ভাগ মানুষের মধ্যে। দেশে এখন দক্ষ মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকদের মাধ্যমে সব ধরনের আধুনিক সুবিধায় মলদ্বারের ক্যানসারের চিকিৎসা করানো সম্ভব।
মলদ্বারে যদি কারও ক্যানসার হয়, সেটা যদি পায়ুপথ থেকে কিছুটা ওপরে থাকে, সে ক্ষেত্রে পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগানোর প্রয়োজন হয় না। আজকাল বিভিন্ন স্ট্যাপলার ডিভাইসের মাধ্যমে অপারেশন করা হয়। মলদ্বার থেকে সামান্য কিছু ওপরে যদি ক্যানসার থাকে এবং মলদ্বারের স্ফিঙ্কটার পেশিকে যদি সংক্রমিত না করে, সে ক্ষেত্রে পেটে স্থায়ীভাবে ব্যাগ না লাগিয়েও তার অপারেশন করা যায়।
মলদ্বারে ক্যানসারের চিকিৎসায় মেডিকেল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট ও প্যাথলজিস্টের সমন্বয়ে মাল্টিডিসিপ্লিনারি টিম গঠনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন আগে হবে, নাকি থেরাপি আগে হবে। ক্যানসারের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি এর পরে বা আগে থেরাপি প্রয়োজন হয়। কাজেই ক্যানসারের সঠিক চিকিৎসার জন্য সঠিক পরিকল্পনা জরুরি।
ক্যানসারের চিকিৎসার জন্য অনেকেই মনে করে থাকেন, বিদেশে যাওয়া প্রয়োজন। তবে আপনি যদি বিদেশে চিকিৎসা নেন, ক্যানসার-পরবর্তী সময়ে রোগীর যে ফলোআপের প্রয়োজন, তা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। যেমন করোনা দুর্যোগে উন্নত বিশ্বে ক্যানসারের চিকিৎসাও বন্ধ ছিল। কিন্তু দেশে যথাযথ ব্যবস্থা নিয়ে জীবনের ঝুঁকি সত্ত্বেও ক্যানসারের চিকিৎসা অব্যাহত ছিল। ক্যানসারের চিকিৎসা দেশে করালে আধুনিক চিকিৎসা ও পরবর্তী সময়ের ফলোআপও পাওয়া সম্ভব।
এখন দেশেই ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা পাওয়া সম্ভব। তবে ক্যানসার প্রাথমিক অবস্থায় থাকা রোগীর চিকিৎসা করানো গেলে তার সফলতার হার অনেক বেশি। কিন্তু ক্যানসার যদি দীর্ঘদিন থাকে এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়, সে ক্ষেত্রে এর চিকিৎসা জটিল হয়ে যায়।
ক্যানসার হয়ে গেলেই যে রোগী মারা যাবেন বা স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না, এ ধারণা ঠিক নয়। সঠিক সময়ে রেকটামের অপারেশন করার পর রোগীরা স্বাভাবিক জীবনযাপনও করতে পারেন। অনেক অবিবাহিত নারী ও পুরুষ ক্যানসার অপারেশন করার পর স্বাভাবিক জীবনযাপন করছেন। কাজেই অহেতুক ভয় পাবেন না। কারও যদি রেকটামে ক্যানসার হয়, স্থায়ীভাবে পেটে ব্যাগ লাগানোর প্রয়োজনও হয়ে থাকে; সে ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হয় না।
মলদ্বারের ক্যানসার নিয়ে ভয় পেয়ে বসে থাকবেন না বা অপচিকিৎসা নেবেন না। তাতে ক্যানসার চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এবং চিকিৎসা জটিল হয়।
লেখক: জেনারেল ও কোলো রেকটাল সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ

নিয়মিত ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন কিংবা বারবার প্রস্রাবের মতো সমস্যাগুলোকে অনেকে বয়সের প্রভাব বা দৈনন্দিন চাপের ফল বলে মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এসব উপসর্গ কখনো কখনো ক্যানসারের প্রাথমিক সংকেতও হতে পারে।
১৯ ঘণ্টা আগে
স্ট্রোকের কারণে মস্তিষ্কের কোষের ক্ষতি সীমিত করতে শরীরের তাপমাত্রা কমিয়ে আনার একটি নতুন পদ্ধতি নিয়ে আশাব্যঞ্জক গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, শরীরকে ওষুধের মাধ্যমে সাময়িকভাবে ‘হাইবারনেশন’ বা শীতনিদ্রার মতো অবস্থায় নিয়ে যাওয়া গেলে মস্তিষ্কের কোষগুলো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে,
২০ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে এ নিয়ে মোট মৃত্যু ৬৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১ হাজার ৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৮৬।
১ দিন আগে
আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতটিতে এই বড় বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে এ বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।
২ দিন আগে