চোখের পাপড়ি যেখান থেকে গজায়, সেই রেখা ঘেঁষে যে লাল লাল ছোট্ট দানা বা পুঁটলির মতো তৈরি হয়, সেটা অঞ্জনি। চিকিৎসাবিজ্ঞানে এগুলো স্টাই বা হরডিওলাম নামে পরিচিত।
অঞ্জনি হলে যা হয়
অঞ্জনি কেন হয়
চোখে অনেক রকমের গ্রন্থির মধ্যে একটি হলো মেবোমিয়ান গ্রন্থি। এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে ভেতরে ময়লা জমে এর সংক্রমণ থেকে অঞ্জনি হয়। এতে কখনো অন্যান্য গ্রন্থিও আক্রান্ত হতে পারে। তবে সব সময় যে সংক্রমণের জন্যই অঞ্জনি হবে, তা নয়। মৃত কোষ, ময়লা বা তেল জমে চোখের পাতার ওপর থাকা ক্ষুদ্র তেল গ্রন্থিগুলোর মুখ বন্ধ করে দেয়। তখন ভেতরে ব্যাকটেরিয়া জন্ম নেওয়ায় অঞ্জনি হয়। এটা চোখের ভেতরে ও বাইরে হতে পারে।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, স্বল্পদৃষ্টিজনিত ত্রুটিতে আক্রান্ত ব্যক্তিদের, বিশেষ করে যাঁরা প্রয়োজন সত্ত্বেও চশমা ব্যবহারে উদাসীন থাকেন, তাঁদের মধ্যে এজাতীয় সমস্যা প্রবল।
চিকিৎসা
বারবার অঞ্জনি হলে গ্রন্থির মুখে কোনো সমস্যা বা দীর্ঘদিনের পাপড়ির প্রদাহ, পাপড়িতে খুশকি ইত্যাদি আছে কি না, দেখে নিতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে এটি এক সপ্তাহের মধ্যে সেরে যায়। এর চিকিৎসা খুবই সাধারণ।
লক্ষ রাখুন
ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে অঞ্জনির সমস্যা কয়েক দিনেই সেরে যায়।
লেখক: প্রাক্তন ফ্যাকাল্টি ও প্রশিক্ষক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম

আটলান্টিক মহাসাগরে চলাচলরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ‘হান্টাভাইরাস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জাহাজটিতে অন্তত একটি হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং আরও কয়েকটি সন্দেহভাজন ঘটনা নিয়ে তদন্ত চলছে।
৬ ঘণ্টা আগে
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ৫০ দিনে (১৫ মার্চ থেকে) হাম ও উপসর্গে ৩১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
৯ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। অন্যদিকে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩১১।
১০ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরে ‘এমভি হোন্ডিয়াস’ নামে একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত একজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
১৬ ঘণ্টা আগে