শ্রোণি শব্দের অর্থ নিতম্ব বা কটি। কেইগেল ব্যায়াম হলো শ্রোণিদেশের পেশিকে শক্তিশালী করার ব্যায়াম। একে পেলভিক ফ্লোর এক্সারসাইজও বলা হয়। পেলভিক ফ্লোর বা নিতম্বদেশের পেশির বিভিন্ন ব্যায়াম একত্রে কেইগেল এক্সারসাইজ নামে পরিচিত।
এই ব্যায়াম কেবল শ্রোণির পেশিগুলো শক্ত-সবল রাখতেই যে উপকারী, তা নয়; এটি জরায়ু, মূত্রথলি, ক্ষুদ্রান্ত্র আর মলাশয়ের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে প্রস্রাব চুয়ে পড়া বা দুর্ঘটনাক্রমে মল বেরিয়ে যাওয়া বা গ্যাস বেরিয়ে যাওয়া ঠেকানো যায়।
পেলভিক ফ্লোরের পেশিগুলো তরুণ বয়সে ঠিক থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো দুর্বল হতে থাকে। এ সময় নারীদের হতে পারে প্রলাপস। গর্ভধারণ, প্রসব, সিজার বা জরায়ু অপসারণ, উচ্চ শব্দে হাসি, কফ-হাঁচি ইত্যাদি কারণে প্রলাপস হতে পারে। প্রলাপস ঠেকাতে কেইগেল ব্যায়াম উপকারী। এ ছাড়া এটি প্রসবের পরে নারীদের জন্য বিশেষ উপকারী ব্যায়াম।
কেইগেল ব্যায়াম কেবল যে নারীদের জন্য উপকারী, তা নয়; এটি পুরুষের জন্যও উপকারী। এই ব্যায়াম করলে পুরুষের শ্রোণিদেশের পেশি মজবুত হয়। শ্রোণিদেশের পেশিগুলো বায়ু নির্গমন, প্রস্রাব চুয়ে পড়া বা ধরে রাখতে না পারার সমস্যা সামাল দেয়। এ ছাড়া এটি যৌনকর্ম নির্বিঘ্ন করতে সহায়তা করে থাকে।
কীভাবে করবেন
কেইগেল করে বেশির ভাগ নারী সুফল পান। এটি নিয়মিত করলে কয়েক মাসের মধ্যে প্রস্রাব চুয়ে পড়া প্রায় বন্ধ হয়ে আসে। কোমর, নিতম্বের জোর বাড়ানো, সেখানকার পেশি টাইট করা এবং টোন-আপ করার ক্ষেত্রে খুবই কাজে দেয় এ ধরনের ব্যায়াম। মাঝবয়সী নারীদের তলপেট ঝুলে যাওয়ার সমস্যা রোধ, থাই মাসল টোনিংও হয় এই ব্যায়ামে।
তবে এটি নিরাপদ ব্যায়াম হলেও কিছু কথা আছে। প্রস্রাব করতে করতে কেইগেল করবেন না। তাতে মূত্রথলিতে সংক্রমণের আশঙ্কা আছে। এ ছাড়া এটি অতিরিক্ত করার দরকার নেই। দিনে ১০ বার করলেই চলবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে নিচ্ছে সরকার। পরে তাদের এই টিকা ফেরত দেওয়া হবে।
১ দিন আগে
দেশে কয়েক মাস ধরে হামের টিকার সংকট চলছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) হামের টিকার সরবরাহ ঘাটতি ৭৩ শতাংশে পৌঁছেছে। প্রকল্প তৈরি, অনুমোদন, অর্থছাড়সহ নানা প্রক্রিয়াগত কারণে টিকা সংগ্রহে বিলম্ব হওয়ায় সংকট দেখা দিয়েছে।
২ দিন আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়াকে আমরা সাধারণত স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু নতুন এক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দেখিয়েছে, শরীরের ভেতরের একটি জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে স্মৃতিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে।
২ দিন আগে
চলতি বছরের শুরুতেই দেশের বিভিন্ন স্থানে খুব ছোঁয়াচে ভাইরাসজনিত হামের রোগী শনাক্ত হয়। অতি সংক্রামক রোগটি মার্চে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। হাম টিকা প্রয়োগের মাধ্যমে প্রায় শতভাগ প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও এর রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। নিয়মিত টিকাদান কর্মসূচি চললেও গত পাঁচ বছরে...
৩ দিন আগে