এটি ভাইরাসজনিত রোগ। এ রোগ কয়েক বছর থেকে শিশুদের বেশি দেখা যাচ্ছে। অনেকে এটাকে জলবসন্ত মনে করেন। হ্যান্ড, ফুট ও মাউথ ডিজিজ—রোগের এমন নাম থেকে বোঝা যায় রোগটি হাত, পা ও মুখের ভেতর হয়।
এই রোগ সাধারণত ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের বেশি হয়। তবে শিশুদের ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বড়দের হতে পারে।
এই রোগ কেন হয়
এ রোগের প্রধান কারণ ভাইরাস। প্রধানত কক্সেকি ভাইরাস এবং কোনো কোনো ক্ষেত্রে এন্টেরো ভাইরাস সংক্রমণে এ রোগ হয়।
লক্ষণ কী
চিকিৎসা
এটি ভাইরাসজনিত এবং সেলফ লিমিটিং ডিজিজ। তাই এর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। সাধারণত এক সপ্তাহে রোগী ভালো হয়ে যায়। লক্ষণভিত্তিক কিছু চিকিৎসা লাগতে পারে কখনো কখনো। শিশুদের পর্যাপ্ত তরলজাতীয় খাবার ও টকজাতীয় ফল বেশি খাওয়াতে হবে।
পরামর্শ দিয়েছেন: ডা. মো. মোশাররফ হোসেন ,চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫ দশমিক ৫ শতাংশ বর্তমানে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচের মতো উদীয়মান তামাক ও নিকোটিনজাত পণ্য ব্যবহার করছেন। তরুণদের মধ্যে এসব পণ্যের বিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক
১০ ঘণ্টা আগে
হামের প্রাদুর্ভাবের মধ্যেই সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম দশ দিনেই ৪২ জনের মৃত্যু হলো...
১২ ঘণ্টা আগে
আমাদের সমাজে ভুড়ি বেড়ে যাওয়া বা পেটে চর্বি জমাকে প্রায়ই তথাকথিত আভিজাত্যের প্রতীক বলে আলোচনা করা হয় মজার ছলে। কিন্তু এটাই হতে পারে পুরুষের অন্যতম বিপদের কারণ। বয়স বাড়ার সঙ্গে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার যে ধারণা প্রচলিত, তা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে নতুন এক গবেষণা।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।
১ দিন আগে