পিরিয়ডের সময় নারীদের পুষ্টির ঘাটতি হয়ে থাকে। এ সময় তলপেটে প্রচণ্ড ব্যথা, খিটখিটে মেজাজ, খাবারে অরুচি, বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তাই পিরিয়ড চলাকালীন খাবার নির্বাচনে সতর্ক হতে হবে। খাদ্যতালিকায় রাখতে হবে স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবার।
যেসব খাবার খাবেন
পানি: পিরিয়ডের সময় শরীর থেকে রক্তপাতের পাশাপাশি অনেক পানি বেরিয়ে যায়। তাই এ সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। এ ছাড়া লেবুর শরবত, ডাবের পানিসহ বিভিন্ন ধরনের শরবত পান করবেন।
প্রোটিনজাতীয় খাবার: সুস্থ থাকতে প্রোটিনজাতীয় খাবার যেমন: ডিম, দুধ, বিভিন্ন ধরনের বাদাম ও খেজুর খাবেন। এই খাবারগুলো খেলে সহজে আপনি দুর্বল হবেন না।
কলা: পিরিয়ডের সময় রক্তক্ষরণ হয়। তাই শরীর দুর্বল হয়ে পড়ে। এ সময় শক্তি জোগাতে কলা খেতে পারেন। কলায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও খনিজ উপাদানগুলো শরীরে পুষ্টির জোগান দেয়।
মাছ: সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড থাকে। শরীরের ক্ষয় পূরণ ও ব্যথা কমাতে সাহায্য করে মাছ। তাই এ সময় খাবারে সামুদ্রিক মাছ রাখুন।
মৌসুমি ফল: পুষ্টির চাহিদা পূরণে মৌসুমি ফলের বিকল্প নেই। ফল অবশ্যই খাবেন। বিশেষ করে পেয়ারা, আমড়া, লেবু, কামরাঙ্গা, আনারস, পাকা পেঁপে, আমলকী, জাম্বুরা খেতে পারেন। এগুলোতে প্রচুর ভিটামিন সি আছে।
সবুজ শাকসবজি: সবুজ শাকসবজিতে প্রচুর আয়রন আছে। আয়রন ক্ষয় পূরণে সহায়তা করবে। শাকসবজিতে প্রচুর আঁশও রয়েছে। আঁশ হজমে সহায়তা করে। তাই এ সময় বেশি করে শাকসবজি খাবেন।
গ্রিন টি: পিরিয়ডের সময় গ্রিন টি, অর্থাৎ সবুজ চা পান করতে পারেন। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। গ্রিন টি ব্যথা কমাতেও সাহায্য করে।
আদা চা: পিরিয়ডের ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, আদা ইবুপ্রোফেন ওষুধের মতোই কাজ করে। তা ছাড়া, আদায় আছে বিভিন্ন উপকারী উপাদান, যা স্বাস্থ্যের জন্য ভালো।
যেসব খাবার খাবেন না
পিরিয়ডের সময় দুধ, চিজ বা দইজাতীয় খাবার বেশি মাত্রায় খাবেন না। খেলে হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এতে শারীরিক কষ্ট হয়। ফ্রিজের ঠান্ডা পানি, প্রক্রিয়াজাত খাবার, তেলে ভাজা খাবার, কোমল পানীয়, মিষ্টিজাতীয় খাবার, অতিরিক্ত লবণ খাবেন না। আর অবশ্যই সব ধরনের ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন।
লেখক: পুষ্টিবিদ, লেজার ট্রিট ক্লিনিক, ঢাকা

ঈদুল ফিতর মানেই শিকড়ের টানে ঘরে ফেরা। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ছোটেন। কিন্তু এই আনন্দের যাত্রায় আমাদের অজান্তে সঙ্গী হতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু।
২ ঘণ্টা আগে
কন্টাক্ট লেন্স হলো একটি ছোট, পাতলা, স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ প্লাস্টিকের তৈরি ডিভাইস, যা সরাসরি চোখের কর্নিয়ার ওপর বসানো হয়। এর মূল উদ্দেশ্য হলো, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখা—যেভাবে চশমা কাজ করে। ঈদের আনন্দ ও সাজগোজের পূর্ণতা দিতে অনেকে চশমার বদলে কন্টাক্ট লেন্স বেছে নেন। তবে উৎসবের...
৩ ঘণ্টা আগে
অটিজম চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ অটিজমে আক্রান্ত মানুষের জন্য এই প্রযুক্তি হতে পারে বড় ভরসা। মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যাল শনাক্ত করে কোনো অপারেশন ছাড়াই এই রোবট বুঝে নেয় শিশুর মনোযোগ ও প্রতিক্রিয়া।
৩ ঘণ্টা আগে
রমজানে আমাদের সবকিছু একটি ভিন্নধারায় চলে। রাতে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার সময়, অফিস টাইম—সবকিছুই বাকি ১১ মাস থেকে ভিন্ন। এই এক মাসে শরীরের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আসে; বিশেষ করে রমজান মাসে দীর্ঘ বিরতিতে খাদ্যাভ্যাসের কারণে শরীরের মেটাবলিজম বা হজমের প্রক্রিয়া বেশ ধীরগতিসম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে