
রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানির লিমিটেডে (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. আ. সামাদ মৃধাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের (ঔষধ প্রশাসন-১) উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪-এর আওতায় অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ (৩) অনুচ্ছেদের আলোকে এবং ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. আ. সামাদ মৃধাকে অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্ধারিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ (১ জানুয়ারি) থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ বলবৎ থাকবে।
জানা গেছে, সামাদ মৃধা ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত ২ অক্টোবর নানা অনিয়ম-দুর্নীতির বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির এমডির পদ থেকে অব্যাহতি নেন এহসানুল কবির। এর পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী মাসের ৫ তারিখে সারা দেশে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। আমি সেটা ১৪ দিন এগিয়ে এনেছি। আমরা যখন হামের টিকা হাতে পেয়েছি, নির্ধারিত সময়ের জন্য আর অপেক্ষা করিনি। আমরা ২০ এপ্রিল থেকে কাজ শুরু করে দিয়েছি।’
৫ ঘণ্টা আগে
১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২৬৩ জন।
১ দিন আগে
টিকাদানে ঘাটতিসহ বিভিন্ন কারণে চলতি বছরে দেশে অতিসংক্রামক রোগ হাম খুব দ্রুত এবং বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত দেড় দশকের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে এবার। আর শিশুমৃত্যু হয়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে রোগটির জন্য বাংলাদেশ ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও টিকাদান ছাড়া...
২ দিন আগে