ক্রাশ ডায়েট দ্রুত শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেললেও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। জনপ্রিয় হলেও তাই এটি বিপজ্জনক। এর বদলে ক্লিন ইটিংয়ের অভ্যাস আপনাকে সুস্থ রাখতে বেশি ভূমিকা পালন করবে।
ক্লিন ইটিং বলতে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খাওয়াকে বোঝায়; অর্থাৎ খাবার যতটা সম্ভব তার নিজস্ব প্রাকৃতিক অবস্থাতেই রাখতে হবে।
এ ক্ষেত্রে কম প্রক্রিয়াজাত, কম মসলার ব্যবহার হয়েছে এমন খাবারগুলোকেই তালিকাভুক্ত করা হয়। এ ধরনের খাবার হলো ফলমূল, খুব সামান্য তেল-মসলায় ভাপানো সবজি, ডিম, বাদাম, একদম চর্বি ছাড়া মাংস, মাছ প্রভৃতি। তা ছাড়া শস্যজাতীয় খাবারও এর মধ্যে পড়ে। এই ডায়েটে লবণ ও চিনি প্রায় পুরোপুরি বাদ না দিলেও সামান্য পরিমাণে ব্যবহার করা যেতে পারে।
ক্লিন ইটিংয়ের ক্ষেত্রে
একটি খাবার তৈরিতে ৩ থেকে ৪টি উপাদান ব্যবহার করতে হয় এবং সারা দিনের খাবার ৫ থেকে ৬ বারে খেতে হয়। এই ডায়েটে তেল-মসলার ব্যবহার খুব কম বলে অনেক রোগের ঝুঁকি থাকে না। এটি ক্রাশ ডায়েটের মতো হঠাৎ করে ওজন কমায় না বলে শরীর দুর্বল করে ফেলে না।

ষাট পেরোনোর পর মানুষের জীবনে চিকিৎসার প্রয়োজন যেমন বাড়ে, তেমনি বদলে যায় প্রতিদিনের অনেক চাহিদা। একসময় যে কাজ নিজেই করা গেছে, বয়সের ভারে তা হয়ে ওঠে অন্যের সহায়তানির্ভর। তখন ওষুধের পাশাপাশি প্রয়োজন হয় নিয়মিত দেখভাল, নিরাপদ পরিবেশ, মানসিক প্রশান্তি এবং মানুষের সঙ্গ।
৩ ঘণ্টা আগে
কী খাচ্ছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে খাচ্ছেন। খাবার খাওয়ার সঠিক বৈজ্ঞানিক নিয়ম বা ধারাবাহিকতা বদলে দিতে পারে ডায়াবেটিস ব্যবস্থাপনা। ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ ব্যক্তি সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকেন—খাবার কতটুকু কমাবেন কিংবা ওষুধ কতটুকু বাড়াবেন। কিন্তু আন্তর্জাতিক গবেষণাপত্র ‘ডায়াবেটিস কেয়ার’
৩ ঘণ্টা আগে
সকালে স্বাস্থ্যকর খাবার খেয়েছেন, অথচ বেলা ১১টা পর্যন্ত পেট ভরা না-ও থাকতে পারে। এর মূল কারণ, খাবারের ধরন নয়; সঠিক পুষ্টি উপাদানের অভাব। যখন সকালের খাবারে শোধিত কার্বোহাইড্রেট ও চিনি বেশি থাকে এবং প্রোটিন, ফাইবার ও উপকারী চর্বি কম থাকে, তখন খাবার দ্রুত হজম হয়ে যায় এবং খিদে পায়।
৫ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই। তবে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৭৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসের অর্ধেকেই প্রাণ গেছে প্রায় ৮০ জনের, যা মাসের হিসাবে চলতি বছরে সর্বোচ্চ।
১৬ ঘণ্টা আগে