দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৭৮ জন রোগী।
আজ রোববার (২৩ নভেম্বর) ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে মোট ৯০ হাজার ২৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর তাদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৩৬৪ জনের।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২ হাজার ৪৫৮ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে রাজধানীতে ৮৭৩ জন এবং রাজধানীর বাইরে ১ হাজার ৫৮৫ জন।
সরকারের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ১২১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১, খুলনা বিভাগে ১১২, ময়মনসিংহ বিভাগে ৪৪, রাজশাহী বিভাগে ৪৮, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী রয়েছে।
আজ মারা যাওয়া আটজনের মধ্যে একজন বরিশাল বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা বিভাগের, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং তিনজন ময়মনসিংহ সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি ছিল।
এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেল ৮৬ জন; যা এ বছরের কোনো মাসে সর্বোচ্চ। আর নভেম্বরের এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪০২ জন। এর আগে সবচেয়ে বেশি মৃত্যু অক্টোবর মাসে। ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে মারা গেছে ৭৬ জন। জুলাই মাসে ৪১ জন মারা যায়।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯, আগস্টে ৩৯ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
ডেঙ্গু নিয়ে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হয়।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

হাম রোগ মহামারি আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকা সংগ্রহে জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা চালু ও সম্প্রসারণের উদ্যোগ...
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে জানানো হয়নি। আমি ফোন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। পরে প্রতিবেদনে...
২ ঘণ্টা আগে
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ শনিবার ছুটির দিনেও দুপুরে সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে বসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কিছু প্রতিষ্ঠান ‘শিক্ষাপ্রতিষ্ঠানের’ পরিবর্তে ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’...
৩ ঘণ্টা আগে
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় বিপ্লব ছিল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের আবিষ্কার। একসময় যে সামান্য সংক্রমণে মানুষ মৃত্যুবরণ করত, এই ওষুধগুলো তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হতে চলেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিংবা এএমআর বা ওষুধের....
১১ ঘণ্টা আগে