প্রশ্ন: থাইরয়েড হরমোনের সঙ্গে কি গর্ভধারণ করতে পারা বা না পারার সম্পর্ক আছে? আমার হাইপার থাইরয়েডিজম আছে। কনসিভ করতে পারছি না। কোন ধরনের চিকিৎসা নিতে হবে? পল্লবী সরকার, মিরপুর, ঢাকা
উত্তর: হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম—দুটোর কারণেই কনসিভ করতে সমস্যা হতে পারে। যাঁদের অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাঁদের থাইরয়েড ফাংশন স্বাভাবিক থাকলেও গর্ভধারণ করতে সমস্যা হতে পারে। যাঁদের থাইরয়েডের সমস্যা থাকে, তাঁদের ভ্রূণ ইমপ্লান্টেশনের সমস্যা হয়, তাই কনসিভ হয় না বা হলেও মিসক্যারেজ হয়ে যায়। শুধু নারীদের নয়, পুরুষের থাইরয়েডের সমস্যা থাকলেও সন্তান নিতে সমস্যা হয়। থাইরয়েডের সমস্যা শুক্রাণুর গুণমান, সংখ্যা ও নড়াচড়ায় বিঘ্ন ঘটায়।
হাইপারথাইরয়েডিজম থেকে গর্ভধারণে অসুবিধা হতে পারে। এ রোগে মাসিক অনিয়মিত হয়, প্রোলাক্টিন হরমোন বেড়ে গিয়ে ডিম্বাণু পরিস্ফুটনে সমস্যা করতে পারে। যথাযথ চিকিৎসায় হরমোন লেবেল স্বাভাবিক হলে সন্তান নেওয়া সম্ভব। আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
প্রশ্ন: প্রেগন্যান্সি ডায়াবেটিসের জন্য খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন আনতে হবে? প্রসবের পরও কি এই ডায়াবেটিস স্থায়ী হয়ে যেতে পারে? সালমা জাহান বিউটি, বগুড়া
উত্তর: গর্ভাবস্থায় যে ডায়াবেটিস হয়, তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে। ৯০ শতাংশ ক্ষেত্রে সন্তান জন্মের পর এই ডায়াবেটিস আর থাকে না। তবে পরে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে। তাই ফলোআপে থাকতে হবে। গর্ভকালীন ডায়াবেটিসে আমরা তিন বেলার খাবার ছয় বেলায় ভেঙে খেতে বলি। প্রতিবার খাবারে শর্করাজাতীয় খাবার (ভাত, রুটি ইত্যাদি) কম পরিমাণে খাবেন। মাটির নিচের সবজি—যেমন আলু, কচু, ওল, গাজর, শালগম কম খাবেন। মিষ্টিকুমড়া কম খাবেন। তবে অন্য সবজি স্বাভাবিক পরিমাণে খেতে পারবেন। সবুজ আপেল, পেয়ারা, নাশপাতি, আমড়ার মতো ফল খেতে পারবেন। চিনি, মিষ্টি ও মধু খাওয়া থেকে বিরত থাকতে হবে। চর্বিজাতীয় খাবার কম খাবেন। খাবারের রুটিন ঠিক করতে ও পরিমাণ জানতে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন।
প্রশ্ন: আমার মায়ের ডায়াবেটিস আছে। ক্রিয়েটিনিনও বর্ডারে। তাঁর খাদ্যাভ্যাস ও চিকিৎসা কেমন হবে? রুবেল রায়হান, খুলনা
উত্তর: চিনি ও মিষ্টিজাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। তিন বেলার খাবার ছয় বেলায় ভাগ করে খেতে হবে। অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না। আবার একবারে বেশি শর্করাজাতীয় খাবার খাওয়া যাবে না। মিষ্টি রসাল ফল, যেমন মাল্টা, আম, কাঁঠাল কম পরিমাণে খাবেন বা খাবেন না। রাতে শোয়ার আগে হালকা নাশতা, যেমন দুধ ও ছোট্ট একটা বিস্কুট খেয়ে ঘুমান, যেন হাইপোগ্লাইসেমিয়া না হয়। সেরাম ক্রিয়েটিনিন আরও বাড়তে থাকলে লাল মাংস, বীজজাতীয় খাবার এবং ডাল কম খাবেন।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

আমাদের শরীরের বিপাক ক্রিয়া, পুষ্টি সঞ্চয়, রক্ত পরিশোধন ও ক্ষতিকর টক্সিন শরীর থেকে বের করে দেওয়ার মতো অনেক অত্যাবশ্যকীয় কাজ করে লিভার বা যকৃৎ। গুরুত্বপূর্ণ এই অঙ্গের নীরব ঘাতক হেপাটাইটিস। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ নিজের অজান্তে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে বেঁচে আছেন এবং লিভার...
৫ ঘণ্টা আগে
খেলাধুলা বা বিনোদনের কোনো বিশেষ মাধ্যমের ভক্ত হওয়া শুধু সময় কাটানোর উপায় নয়, এটি আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে থাকে। আর তাই এই বিষয়গুলো মানুষের মানসিক সুস্থতা বাড়াতে এবং একাকিত্ব দূর করতে দারুণ ভূমিকা রাখে। ‘ফ্যানস হ্যাভ মোর ফ্রেন্ডস’ বইয়ের তথ্য অনুযায়ী, যারা কোনো দলের...
৬ ঘণ্টা আগে
বর্ষাকালে পরিবেশে আর্দ্রতা অনেকটা বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্রুততম সময়ে ছড়িয়ে পড়ে। এ সময় চোখে সংক্রমণ, অ্যালার্জি, চুলকানি, লাল লাল ভাব এবং পানি পড়ার মতো সমস্যা বেশি দেখা যায়। এগুলো থেকে মুক্ত থাকতে তাই বর্ষায় চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি।
৭ ঘণ্টা আগে
এসেছে বর্ষাকাল। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করার মধ্য দিয়ে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। কিছু খাবার প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। যাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশ দুর্বল, তাঁদের জন্য ডেঙ্গু জ্বর মারাত্মক হয়ে ওঠার আশঙ্কা বেশি।
৭ ঘণ্টা আগে