ডায়াবেটিস রোগীদের খাবারদাবার নিয়ে চিন্তার শেষ নেই। তার চেয়েও বড় বিষয়, খাবার নির্বাচন ও এর সঠিক মাপ। এর হেরফের হলে রক্তে বেড়ে যায় শর্করার পরিমাণ। কিন্তু এসব বিষয়ে চারদিকে এত তথ্য উড়ে বেড়ায় যে সেসব থেকে সঠিকটি বের করতে রক্তচাপ বেড়ে যায়!
কী খাবেন, সেটা খুঁজলেই পাবেন। তবে এর সঙ্গে জানা উচিত, কোন খাবারগুলো থেকে দূরে থাকতে হবে।
এই তালিকায় প্রথমে আছে ময়দার তৈরি খাবার। চিকিৎসকেরা একে ডায়াবেটিসের জন্য বিপজ্জনক বলে মনে করেন। এটি রক্তে চিনির মতো শর্করার পরিমাণ বাড়াতে কাজ করে। তাই ময়দার জিনিসপত্র খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে সাদা হোক আর ব্রাউন সব ময়দা একই রকম ক্ষতি করে।
দ্বিতীয়ত, রিফাইন্ড খাবার থেকে দূরে থাকুন। এ যুগে এটি থেকে দূরে থাকা কঠিন কাজ। তবু চেষ্টা রাখুন রিফাইন করা হয় এমন সব খাবার এড়িয়ে চলার।
তালিকার শেষে রয়েছে জুস। যেকোনা ফল জুস না করে গোটা খাওয়াই ভালো। ফল রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করবে। এ ছাড়া ফলে থাকা চিনি ধীরে ধীরে শোষিত হয়। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
৮ ঘণ্টা আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
১৩ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয়ের নাম চা। সম্প্রতি চীনের অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের অন্তর্গত টি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক মিংচুয়ান ইয়াং ও লি ঝৌ-এর দল ‘বেভারেজ প্ল্যান্ট রিসার্চ’ জার্নালে চা নিয়ে একটি বিস্তারিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে উঠে এসেছে কীভাবে চা আমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের...
১৪ ঘণ্টা আগে