Ajker Patrika

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৮

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৯: ৫৩
এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৮
ফাইল ছবি

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গেল সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আর চলতি মাসের প্রথম দিনেই অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এই সময়ে ১ হাজার ৯৭৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগে চিকিৎসাধীন ছিল। অন্য দুজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একজন ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৭৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১৮০ জন ও ডিএসসিসি এলাকার হাসপাতালে ১৭৬ জন ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩২৮ জন।

অন্যদিকে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৩৫৮ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ ছাড়া বরিশালে ২৬০, খুলনায় ২৫৬, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১, ময়মনসিংহে ৯৪ ও সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৫৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৫ হাজার ৬৯৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত