
দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও একজন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৩ জন। হামে মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ১০ জন ঢাকায়, ৫ জন বরিশালে এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছে। অপর দিকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। ঢাকায় এই সংখ্যা ৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৭ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৬৭৪ জনকে ভর্তি করা হয়েছে। এক দিনে সবচেয়ে বেশি ২৬১ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫ হাজার ৮০১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামের উপসর্গ নিয়ে ও এক শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার...
১৯ ঘণ্টা আগে
হামের প্রাদুর্ভাব রোধে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে জনবল ও চিকিৎসাসামগ্রী দিচ্ছে ব্র্যাক। এই টিকাদান কর্মসূচিতে ব্র্যাকের পক্ষ থেকে ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে। দেশের ৩৬টি জেলায় ব্র্যাকের ২৪ হাজারের বেশি স্বাস্থ্যসেবিকা শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করবেন।
২০ ঘণ্টা আগে
হামের কারণে জরুরী অবস্থা ঘোষণা করতে হবে, এমন পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পর পরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।
১ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই বিশেষ ক্যাম্পেইনের তৃতীয় ধাপে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
১ দিন আগে