মানবদেহে বিরল এক ধরনের বার্ড ফ্লুতে বিশ্বে প্রথমবারের মতো চীনা এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এটা মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়ার আলামত মেলেনি বলে রয়টার্স জানিয়েছে।
আজ বুধবার ডব্লিউএইচওর এক বিবৃতিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থাটি বলেছে, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত ৫৬ বছর বয়সী ওই নারী চীনের দক্ষিণাঞ্চল গুয়াংদংয়ের বাসিন্দা। তিনি ‘এইচ৩এন৮’ নামের এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তৃতীয় ব্যক্তি।
ওই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি গুয়াংদংয় প্রদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়া তিনজনই চীনের নাগরিক। তাঁদের মধ্য প্রথম দুজন গত বছর আক্রান্ত হয়েছিলেন।
চীনে মানুষের বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়। তবে এভিয়ান ফ্লু বিভিন্ন পশুপাখির খামার ও বন্য পাখিদের দলে প্রায়ই দেখা দেয়।
ডব্লিউএইচও জানিয়েছে, ওই রোগীর অন্যান্য রোগও ছিল। তিনি বিভিন্ন পশুপাখির বাজারেও গিয়েছিলেন। বাজার থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। এর আগে ওই বাজার থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেখানে এ (এইচ-৩) ইনফ্লুয়েঞ্জা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এখান থেকেই ওই নারী সংক্রমিত হয়েছেন।
এইচ৩এন৮ দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এটি প্রায় সব পাখিদের শরীরেই থাকে। তবে তাঁরা এর দ্বারা সংক্রমিত হয়না। এই ইনফ্লুয়েঞ্জা অন্যান্য স্তন্যপায়ীদেরও সংক্রমণ করেছে।
ডব্লিউএইচও আরও জানায়, মারা যাওয়া ওই নারীর কোনো আত্মীয়স্বজনদের মধ্য এই ইনফ্লুয়েঞ্জার কোনো লক্ষণ দেখা দেয়নি। এই ফ্লু মানুষের মধ্য ব্যাপকভাবে ছড়ানোর ক্ষমতা নেই। তাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই ফ্লু ছড়ানোর আশঙ্কাও নেই। তবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধাঁচ পরীক্ষা করে দেখা গেছে এই ভাইরাস পরিবর্তিত হয়ে বিশ্বে ব্যাপকভাবে ছড়াতে পারে যেকোনো সময়।

চা বা কফির মতো পানীয় নিয়মিত অতিরিক্ত গরম অবস্থায় পান করলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে যুক্তরাজ্যের এক গবেষণায় উঠে এসেছে। এ ধরনের ক্যানসারকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ইসোফেজিয়াল ক্যানসার বলা হয়।
৩ ঘণ্টা আগে
হাম বাংলাদেশে নতুন কোনো রোগ নয়। স্বাধীনতার পর থেকে দেশে হামের সংক্রমণ এবং এই রোগে কমবেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অন্তত গত পাঁচ দশকের হিসাব ছাড়িয়ে গেছে। হিসাব নথিভুক্ত করার পর থেকে গত সাড়ে ৫ মাসে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর...
১০ ঘণ্টা আগে
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ৫০ শয্যার ‘ডেঙ্গু কর্নার’ পূরণ হয়ে গতকাল মঙ্গলবার ভর্তি ছিল ৬০ জন। তাই নতুন ডেঙ্গু রোগী এলে তাদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু আগের কোনো রোগী ছাড়পত্র পেলে তার বেডে নতুন রোগী ভর্তি করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
১৯ ঘণ্টা আগে