
শিঙাড়া ও জিলাপির মতো হালকা খাবারের জন্য সিগারেটের মতো সতর্কবাতা যুক্ত করার নির্দেশনা দিল ভারত সরকার। সিগারেটের প্যাকেটে যেমন গ্রাফিক সতর্কীকরণ থাকে, তেমনি ‘তেল ও চিনি বোর্ড’ লাগানো হবে দেশের সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে, যাতে নাগপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) সব কেন্দ্রীয় প্রতিষ্ঠানে এ ধরনের সতর্কীকরণ বোর্ড বসানো হয়।
বোর্ডগুলোতে প্রতিটি সাধারণ স্ন্যাকসে কতটা চিনি ও লুকানো ফ্যাট আছে, তা স্পষ্ট করে দেখানো হবে। এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য হলো মানুষকে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে সচেতন করা।
ভারতের কার্ডিওলজিক্যাল সোসাইটির নাগপুর শাখার সভাপতি ডা. অমর আমালে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘চিনি আর ট্রান্স ফ্যাট এখনকার নতুন তামাক। মানুষকে জানা উচিত, তারা কী খাচ্ছে।’
শিঙাড়া, জিলাপি, লাড্ডু, বড়া পাও, পাকোড়া—ভারতের প্রতিটি ঐতিহ্যবাহী তেলেভাজা ও মিষ্টি খাবার এখন স্বাস্থ্যঝুঁকির দিক দিয়ে পর্যবেক্ষণে রয়েছে। যতক্ষণ না এই খাবারগুলো ভাপ দিয়ে তৈরি করা হয়, চিনি এবং চর্বিমুক্ত হয়, ততক্ষণ এগুলো নজরদারির আওতায় থাকবে।
এই নির্দেশনার পেছনে রয়েছে ভারতের বাড়তে থাকা স্থূলতা সমস্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নোটে জানানো হয়েছে, ২০৫০ সালের মধ্যে ভারতে ৪৪ দশমিক ৯ কোটিরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার হবে। এতে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকবে ভারত।
বর্তমানে ভারতের শহরাঞ্চলে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি।
সিনিয়র ডায়াবেটোলজিস্ট ডা. সুনীল গুপ্ত বলেন, ‘এই উদ্যোগ খাবার নিষিদ্ধ করার জন্য নয়, বরং মানুষকে জানানো যে তারা আসলে কী খাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘যদি কেউ জানে, একটি গুলাব জামুনে পাঁচ চামচ চিনি থাকে, তাহলে দ্বিতীয়টি খাওয়ার আগে হয়তো সে ভাববে।’
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, ডায়াবেটিস, হৃদ্রোগ, হাইপারটেনশনসহ নানা অসংক্রামক রোগের পেছনে রয়েছে খাদ্যাভ্যাস। তাই এই উদ্যোগের মাধ্যমে মানুষকে সুস্থ জীবনের পথে ফেরাতে চাইছে সরকার।
নাগপুরের এআইআইএমএসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তাঁরা এই নির্দেশনা পেয়েছেন এবং ক্যাফেটেরিয়া ও জনসমাগমস্থলে এসব বোর্ড বসানোর প্রস্তুতি নিচ্ছেন।
আরো খবর পড়ুন:

ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি কমাতে ঠিক কতক্ষণ ঘুমানো উচিত, তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গবেষকেরা। শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে গেলে বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়।
১ দিন আগে
স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৩ দিন আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
৫ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
৫ দিন আগে