বাঙালির এখন আম-কাঁঠাল খাওয়ার সময়। আম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হলেও কাঁঠাল ভালো না বাসার মানুষ আপনার আশপাশে অনেক। কেমন একটা দ্বন্দ্ব আছে কাঁঠাল নামের এই ফল ঘিরে। সবকিছুরই ভালো-মন্দ থাকে। ফল হিসেবে কাঁঠালেরও তেমনি গুণ আছে। প্রথমে একটু দোষের কথা বলা যাক।
ল্যাটেক্স বা পরাগ থেকে অ্যালার্জি যাঁদের, তাঁদের কাঁঠাল খাওয়া এড়িয়ে চলা ভালো। কাঁঠালে থাকা পটাশিয়াম কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। পরাগের সঙ্গে যুক্ত প্রতিক্রিয়াশীল উদ্ভিদ প্রোটিন অ্যালার্জেন বেট ভি১-এর কারণে কাঁঠাল খেলে অনেক সময় মুখে অ্যালার্জি হতে পারে। তবে অ্যানাফিল্যাক্সিস নামের এই মারাত্মক অ্যালার্জি বেশ বিরল। এ তথ্যগুলো আলাদা আলাদা চিকিৎসক প্যানেলের মতামত। ফলে কাঁঠাল খাওয়ার পর কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি হলে চিকিৎসকের সহায়তা নিতে ভুলবেন না।
প্রতিদিন কতটুকু কাঁঠাল খাবেন
নারীদের জন্য প্রতিদিন কমপক্ষে ২৫ গ্রাম এবং পুরুষদের ৩৮ গ্রাম কাঁঠাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এক দিনে ১০০ গ্রামের বেশি কাঁঠাল খাওয়া উচিত নয়। ১০০ গ্রাম কাঁঠাল দুই ভাগে ভাগ করে দুই বেলায় খাওয়া ভালো। অন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য সকালের নাশতায় এটি আদর্শ খাবার হতে পারে।
কাঁঠালে কী থাকে
১ কাপ কাঁঠালে প্রায় ১৫৫ ক্যালরি থাকে। দৈনিক ১ কাপ কাঁঠাল খেলে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন এ, সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকে। এগুলো মানুষের স্বাস্থ্য গঠনের জন্য উপকারী। এ ছাড়া কাঁঠালে চর্বি অনেক কম থাকে।
কাঁঠাল খাওয়ায় সতর্কতা
সূত্র: ডেইলি লাইভ

চোখ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য, প্রিয়জনের মুখ এবং জীবনের অসংখ্য স্মরণীয় মুহূর্ত দেখি। অথচ দৈনন্দিন ব্যস্ততায় চোখের যত্ন অনেক সময় অবহেলিত হয়। গতকাল ছিল বিশ্ব দৃষ্টি দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’। চোখের জন্য যা করতে পারেন—
১ ঘণ্টা আগে
মানসিক চাপের বিপরীতে শরীর ও মন শান্ত করার প্রক্রিয়া হলো রিল্যাক্সেশন রেসপন্স। এটি শুরু হলে হৃৎস্পন্দন ও শ্বাসের গতি ধীর হয়, অক্সিজেনের ব্যবহার কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট চারটি কৌশলের যেকোনো একটি চর্চা করে এই অবস্থা অর্জন করা সম্ভব।
২ ঘণ্টা আগে
শরীরে কোথাও ধারালো কিছুর আঘাত পেলে আমরা স্বাভাবিকভাবে সেই বস্তু দূরে সরিয়ে দিই, বা নিজে সেখান থেকে সরে আসি। কিন্তু সেই ব্যথা যদি শরীরের ভেতরে স্থায়ীভাবে থেকে যায়? দিনের পর দিন, বছরের পর বছর তীক্ষ্ণ ব্যথা নিয়েই যদি চলতে হয়, তাহলে কেমন হয় সেই জীবন।
২ ঘণ্টা আগে
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৭৬ জন।
১৩ ঘণ্টা আগে