চোখের পাতার রোগের মধ্যে ব্লেফারাইটিস মোটামুটি পরিচিত নাম। ব্লেফারাইটিস চোখের একধরনের সংক্রমণ, যার কারণে চোখের পাতা অত্যধিক ফুলে যায়। পাপড়ির গোড়ায় থাকা তেল গ্রন্থিগুলো যখন কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন চোখের পাতার প্রদাহ বেড়ে যায়। এ অবস্থাটিই ব্লেফারাইটিস। চোখের পাতার প্রদাহ দুই ধরনের হয়ে থাকে, যেমন অ্যান্টেরিওর ও পোস্টেরিওর। অ্যান্টেরিওর প্রদাহ চোখের পাতার বাইরের দিকে হয় এবং পোস্টেরিওর প্রদাহ হয় চোখের ভেতরের কোনায়।
রোগের কারণ
ব্লেফারাইটিসের কারণ হিসেবে নির্দিষ্ট কোনো কিছুকে দায়ী করা সম্ভব নয়। তবে—
রোগের লক্ষণ
চিকিৎসা করা না হলে ব্লেফারাইটিস জটিল আকার ধারণ করতে পারে। পরীক্ষার মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত করা যায়। ছোটখাটো বা কম উপসর্গের ক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করে উপসর্গের মাত্রা কমানো যায়।
ঘন ঘন চোখ পরিষ্কার করা
ব্লেফারাইটিসের সমস্যায় আক্রান্ত ব্যক্তির সারা দিনে নিয়মিত বিরতিতে চোখ পরিষ্কার করতে হয়, যেন চোখের পাতায় স্তর না জমে। ভালো হয় গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চোখের পাতা মুছে ফেলা গেলে। এর ফলে আস্তর ও তেল জমতে পারবে না। গরম ভেজা তোয়ালে চোখের পাতার ওপর ২০ মিনিট হালকাভাবে চেপে ধরে রাখলে চোখের পাতার ভেতরের অংশও পরিষ্কার হবে। এ ছাড়া চোখ ও মুখ কুসুম গরম পানি দিয়ে ধুলে চুলকানি ও জ্বলুনি কমে।
বেবি শ্যাম্পু
১ কাপ গরম পানিতে ২ থেকে ৩ ফোঁটা বেবি শ্যাম্পু মিশিয়ে নিন। এই মিশ্রণে একটি কটন বল ডুবিয়ে সেটি দিয়ে উভয় চোখের পাতায় ঘুষুন ১৫ সেকেন্ড সময় নিয়ে। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে চোখ ধুয়ে নিন।
আলুর প্যাক
আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতলা টুকরো করে চোখের পাতার ওপর দিয়ে রাখুন ২০ মিনিট। দিনে দুই থেকে তিনবার এ প্রক্রিয়াটি অনুসরণ করলে কয়েক দিনের মধ্যেই ব্লেফারাইটিসের প্রাদুর্ভাব কমে যাবে।
টি-ট্রি অয়েল
১ টেবিল চামচ নারকেল তেল বা অলিভ অয়েলের মধ্যে ২ থেকে ৩ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে একটি কটন বল ডুবিয়ে নিন। চোখ বন্ধ করে তুলার বলটি চোখের পাতায় লাগান এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। ৫ থেকে ১০ মিনিট চোখ বন্ধ করে রাখুন। সমস্যা দূর হওয়া পর্যন্ত দিনে দুইবার এটি ব্যবহার করুন।
লেখক: সাবেক প্রশিক্ষক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র, কনসালট্যান্ট, আঞ্জুমান ভিশন কেয়ার, চট্টগ্রাম

নিয়মিত ক্লান্তি, হঠাৎ ওজন কমে যাওয়া, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন কিংবা বারবার প্রস্রাবের মতো সমস্যাগুলোকে অনেকে বয়সের প্রভাব বা দৈনন্দিন চাপের ফল বলে মনে করেন। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এসব উপসর্গ কখনো কখনো ক্যানসারের প্রাথমিক সংকেতও হতে পারে।
১৩ ঘণ্টা আগে
স্ট্রোকের কারণে মস্তিষ্কের কোষের ক্ষতি সীমিত করতে শরীরের তাপমাত্রা কমিয়ে আনার একটি নতুন পদ্ধতি নিয়ে আশাব্যঞ্জক গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, শরীরকে ওষুধের মাধ্যমে সাময়িকভাবে ‘হাইবারনেশন’ বা শীতনিদ্রার মতো অবস্থায় নিয়ে যাওয়া গেলে মস্তিষ্কের কোষগুলো দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে,
১৪ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে এ নিয়ে মোট মৃত্যু ৬৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১ হাজার ৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৮৬।
১৭ ঘণ্টা আগে
আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতটিতে এই বড় বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে এ বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।
১ দিন আগে